ভাড়া নিয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগাম টিকিট বিক্রি বন্ধ

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৬:৫২ পিএম

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি প্রজ্ঞাপন মোতাবেক বৃহস্পতিবার থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে বাস-লঞ্চ-ট্রেন।

কিন্তু ভাড়া নির্ধারিত না হওয়ায় আগাম টিকেট দেয়া বন্ধ রেখেছে দূরপাল্লার সব গণপরিবহন। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর সায়েদাবাদ গাবতলি ও মহাখালী টার্মিনাল ঘুরে দেখা গেছে, কোথাও আগাম টিকেট দেয়া হচ্ছে না।

কাউন্টারে থাকা দায়িত্বশীলরা বলছেন, সরকার এবং মালিকপক্ষ এখনো ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। তাই আগাম টিকেট দেয়া বন্ধ রয়েছে। 

এদিকে যাত্রীদের অভিযোগ, এক আসন ফাঁকা রাখার কথা বলে ভাড়া বৃদ্ধি করা হলেও বেশিরভাগ পরিবহন তা মানে না। তেলের দাম বৃদ্ধির পর বাড়তি ভাড়ার ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি মানুষ। 

আরও পড়ুন: ১৩ জানুয়ারি থেকে যেসব কাজ করা যাবে না

এই অবস্থায় এখন নতুন করে এমন নির্দেশনা আসলে সেটি অসহনীয় পর্যায়ে চলে যাবে বলে দাবি যাত্রীদের।

অন্যদিকে আসন ফাঁকা নয়, মাস্ক পড়া বাধ্যতামূলক করতে সরকারের কড়াকড়ি আরোপের দাবি জানিয়েছেন যাত্রীরা। 

উল্লেখ্য, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (১০ জানুয়ারি) ১১ দফা বিধিনিসেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রেন, বাস এবং লঞ্চে আসন সংখ্যার অর্ধেক সংখ্যক যাত্রী যাতায়ত করতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি কার্যকর করার তারিখসহ আলাদাভাবে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবেন।

এছাড়াও সব যানবাহনের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


একাত্তর/এসজে

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়নে জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক করেছে সরকার।
নানা বিধিনিষেধের মধ্যেই বর্ণিল আয়োজনে রাজধানীসহ সারাদেশে বরণ করে নেয়া হলো ২০২৫ ইংরেজি নতুন বছরকে।
সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না? তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর