১৩ জানুয়ারি থেকে যেসব কাজ করা যাবে না

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৭:৪৪ পিএম

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা মোকাবিলায় আবারও বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিধিনিষেধের আওতায় ১১টি নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৩ জানুয়ারি থেকে সারাদেশে এ বিধিনিষেধ কার্যকর করা হবে।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

বিধিনিষেধে বলা হয়েছে দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অফিস আদালতেও বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান। অন্যথায় আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে।

আরও পড়ুন: মাস্ক বাধ্যতামূলক, পরিবহনে অর্ধেক যাত্রী

এবারের বিধিনিষেধে বলা হয়েছে, রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনা টিকা সনদ প্রদর্শন করতে হবে।

১২ বছরের ঊর্ধ্বের সব ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

গণপরিবহন অর্থাৎ ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে আলাদা নির্দেশনা জারি করবে। গণপরিবহনের চালক ও সহকারীদের টিকা সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

বিদেশ থেকে আগত যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক কোভিড-১৯ টিকা সনদ প্রদর্শন ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামরা করোনা বিষয়ে নাগরিকদের সচেতন করবেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাররা এ বিষয়টি নিশ্চিত করবেন।


একাত্তর/এআর 

বাংলাদেশেও হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। এর বিস্তার ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকারও। 
করোনাকালে স্বাস্থ্যখাতে ৭০০ মিলিয়ন ডলারের জালিয়াতি ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
নানা বিধিনিষেধের মধ্যেই বর্ণিল আয়োজনে রাজধানীসহ সারাদেশে বরণ করে নেয়া হলো ২০২৫ ইংরেজি নতুন বছরকে।
সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না? তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর