পাঠ্য বইয়ে ট্রাফিক আইন যুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০২:৫৫ পিএম

শিক্ষার্থীদের ট্রাফিক আইন মানাতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের রাস্তায় স্কুলের প্রতিনিধিদের দিয়ে ট্রাফিকের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কুল থেকেই ট্রাফিক আইন-কানুন শিক্ষার্থীদের পড়াতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাঠ্যবইতে ট্রাফিক আইন কানুনের বিষয়টি যুক্ত করতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানোর নির্দেশও দেন তিনি।

বুধবার (১২ জানুয়ারি) ঢাকা এয়ারপোর্ট মহাসড়কে শহিদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পথচারী আন্ডারপাস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজধানীতে চলমান প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের মেট্রোরেল, এক্সপ্রেসওয়েসহ চলমান প্রকল্পগুলো শেষ হলে শুধু রাজধানীর যানজটই কমবে না, রাজধানীর বাইরে থেকেও মানুষ রাজধানীতে এসে কাজ করে আবার চলে যেতে পারবে।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান, পরিচয় দিলেই টিকা মিলবে

এছাড়া সড়ক দুর্ঘটনায় কাউকে আইন হাতে তুলে না নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনারোধে পথচারীদের সচেতনতার পাশাপাশি চালক-হেলপারদের প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন তিনি। এসময় প্রশিক্ষণ ও লাইসেন্স ছাড়া হেলপারদের দিয়ে গাড়ি না চালানোর নির্দেশ দেওয়া হয়।

ওই অনুষ্ঠান থেকেই সিলেট শহর বাইপাস-গ্যারিসন লিংক মহাসড়ক, কক্সবাজারের বালুখালী থেকে বান্দরবানের ঘুনধুম সীমান্ত সংযোগসড়ক এবং রাঙ্গামাটি জেলার নানিয়ারচর চেংগী নদীর নির্মিত সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


একাত্তর/টিএ/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক তীব্র...
মশা মারার ‘আধুনিক ও উদ্ভাবনী’ কায়দা শিখতে আটলান্টিক পাড়ি দিয়ে মার্কিন মুলুকে যাওয়ার শখ জেগেছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার। কিন্তু মশা মারার...
প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর