জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সচেতনতার আহ্বান

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৮:১২ পিএম

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সচেতনতা গুরুত্বপূর্ণ। এই ঝুঁকি মোকাবিলায় বিশ্বের প্রতিটি দেশকে একযোগে কাজ করতে হবে।

বুধবার ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিও) ও ইউএনডিপি, বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি এসময় পরিবেশ দূষণ রোধে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই ও দূষণবিহীন যানবাহন ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এবং বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্টের পরিচালক ড. সলিমুল হক উপস্থিত ছিলেন। 


একাত্তর/এনএ
কোটা সংস্কারের জন্য ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলনে ‘বাইরের ইন্ধন’ রয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিযুক্ত মানুষের পক্ষে বিশ্বব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে’ ভূষিত করেছে আইওএম এবং জাতিসংঘ...
সারা দেশে সরকারের বিভিন্ন পদে ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে...
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে গণমাধ্যম সবচেয়ে বেশি বিকশিত হয়েছে।তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময়ে আগের যে কোন সরকারের সময়ের চেয়ে...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর