কোটা আন্দোলনে বাইরের ইন্ধন রয়েছে: জনপ্রশাসনমন্ত্রী 

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০১:১৮ পিএম

কোটা সংস্কারের জন্য ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলনে ‘বাইরের ইন্ধন’ রয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় মানুষের ভোগান্তি সৃষ্টি করা সড়ক অবরোধের মতো কর্মসূচিতে শিক্ষার্থীদের সরে যেতেও আহ্বান জানিয়েছে ফরহাদ হোসেন।

তিনি বলেন, কোটা সংস্কার দরকার। কোটা কতটুকু থাকবে তা নিয়ে আদালতে যুক্তিতর্ক হতে পারে। কিন্তু রাস্তায় থেকে আন্দোলন করলে, তাতে জনদুর্ভোগ ছাড়া কিছু হয় না।

আর সড়ক অবরোধ করে আন্দোলন করলে একটা গোষ্ঠী দ্বারা প্ররোচিত হয় বলে মন্তব্য করে মন্ত্রী। বলেন, এই আন্দোলনে বাইরের ইন্ধন রয়েছে।

তাই কারো দ্বারা প্ররোচিত না হতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ বাতিল করে ২০১৮ সালের পরিপত্র জারি করে সরকার। গত ৫ জুন সেই পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে আগের কোটা পদ্ধতি ফিরে আসে।  

এরপরই হাইকোর্টের আদেশ বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। গত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ, দেশের বিভিন্ন মহাসড়ক ও রেলপথ অবরোধ করছেন তারা। এতে তীব্র ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এরি মধ্যে বুধবার হাইকোর্টের আদেশে এক মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। এই সময়ে সরকারি চাকরিতে কোটা থাকবে না। কোটাবিরোধী আন্দোলনকারীদেরও ক্লাসে ফিরতে বলেছেন প্রধান বিচারপতি।

কিন্তু এসবের কিছুই মানতে নারাজ শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে তারা আগের মতোই অবরোধ-কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।  

কোটাবিরোধী আন্দোলনকারীরা এখন নতুন দাবি তুলেছেন যে, আদালত নয়, সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে।

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিচার বিভাগের বিষয় বিচার বিভাগেই নিষ্পত্তি করতে হয়। শিক্ষক হিসেবেও বলবো, রাস্তায় না থেকে আদালতে নিষ্পত্তি করা দরকার।

আর ২০১৮ সালের পরিপত্র জারি করে কোটা তুলে দেওয়ায় সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ কমে গেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ৪০ বিসিএসে ৫৯ জেলা থেকে কোনো নারী পুলিশ চাকরি সুযোগ পায়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্প্রতি প্রশ্নফাঁস চক্রের ১৭ সদস্যের গ্রেপ্তার নিয়েও জবাব দেন ফরহাদ হোসেন। বলেন, পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।

তবে যদি কেউ যদি প্রশ্নফাঁসের মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন এবং এ বিষয়ে সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলেও জানান জনপ্রশাসনমন্ত্রী।

আরবি
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেছেন, তিনি ও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। 
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাই কোর্ট বিভাগের তিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর