দুই সপ্তাহ পিছিয়ে গেলো এবারের বইমেলা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৮:৫২ পিএম

অমর একুশে বইমেলা দুই সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে। এর ফলে আগামী ১৪ বা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে এবারের বইমেলা।

রোববার (১৬ জানুয়ারি) বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, এখনও তাদের হাতে চিঠি আসেনি। তবে দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি।

মন্ত্রণালয়ের চিঠি হাতে পাওয়ার পর এই বিষয়ে সবাইকে জানানো হবে বলে জানান এই কবি। বলেন, মেলার প্রস্তুতি চলমান রাখতে বলা হয়েছে। সেভাবে প্রস্তুতি রাখা হয়েছে।

আরও পড়ুন: নাসিক নির্বাচন: বেলার সঙ্গে বাড়ছে ভোটার

নিয়ম অনুযায়ী প্রতি বছর পহেলা ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হয়, তবে করোনা পরিস্থিতির কারণে গত বছর দেড় মাসেরও বেশি পিছিয়ে ১৮ মার্চ শুরু হয়েছিল মেলা।


আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে মেলা হচ্ছে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
পরিসর ও সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে এবারের অমর একুশে বইমেলা ইতিহাসের সবচেয়ে বড় বইমেলা হবে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
২০২৫ সালে অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে না। গত ৬ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলা একাডেমিকে চিঠি দিয়ে এমন তথ্য জানিয়েছে।
‘অমর একুশে বইমেলা-২০২৪’ শুরু হচ্ছে আজ। এ মেলা মাসব্যাপী চলবে। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিকেল ৩টায় এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর