উপজেলায় ওএমএসের চাল-আটা বৃহস্পতিবার থেকে

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০১:৩৯ পিএম

সারাদেশে উপজেলা পর্যায়ে ১৭৬০ ডিলারের মাধ্যমে বৃহস্পতিবার থেকে খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএসের মাধ্যমে মানসম্পন্ন চাল ও আটা বিক্রি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

বুধবার (১৯ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে শেষে তিনি একথা জানান। 

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে সাতশ'র বেশি ডিলারের মাধ্যমে জেলা পর্যায়ে ওএমএস কার্যক্রম চালু রয়েছে। বৃহস্পতিবার থেকে তা উপজেলা পর্যায়ে বিস্তৃত হচ্ছে।

আরও পড়ুন: লবিস্ট নিয়োগের অভিযোগ বানোয়াট, দাবি বিএনপির

এসময় তিনি জানান, ওএমএসের চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা দরে বিক্রি হবে। ওএমএস যেন সঠিকভাবে যেন বিতরণ হয় তা পর্যবেক্ষণ করবেন ডিসিরা। আর কেউ যদি মজুদ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মার্চ থেকে প্রতিটি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল দেয়া শুরু হবে। 

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ওএমএস কার্যক্রম চলবে বলেও জানান খাদ্যমন্ত্রী।


একাত্তর/এসজে

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
দেশের বাজারে মিনিকেট নামে কোনো ধান বা চাল নেই বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি ব্যবসায়ীদের হুশিয়ার করে বলেন, চালে বস্তায় কেউ মিনিকেট নাম লিখলে তার বিরুদ্ধে নতুন আইনে কমপক্ষে পাঁচ...
সরকারি মজুদ গড়তে এবার বোরো মৌসুমে ধান ও চাল কিনতে সাড়ে সাত হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রোজার মাস উপলক্ষে আগামী ১০ মার্চের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর