নির্বাচন কমিশন আইনে দুটি পরিবর্তনের সুপারিশ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০৮:০৫ পিএম

নির্বাচন কমিশন গঠন আইনের বিলে সিইসি ও ইসি নিয়োগে যোগ্যতা ও অযোগ্যতার অংশে দুটি পরিবর্তনের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

সোমবার, সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, এই বিল পাস করার জন্য সরকারের কোনো তাড়াহুড়ো নেই।

এছাড়া, নতুন এই আইনের মাধ্যমে আগের দুই নির্বাচন কমিশনকে দায়মুক্তি দেয়া হচ্ছে, বিএনপির এমন অভিযোগও নাকচ করে দেন তিনি। 

রোববার (২৩ জানুয়ারি) সংসদে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। রীতি অনুযায়ী সেই বিলটি এখন স্থায়ী কমিটির পর্যবেক্ষণের টেবিলে রয়েছে।

তারই ধারাবাহিকতায় সোমবার সংসদ ভবনের আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিলটি নিয়ে আলোচনা শেষে তৈরি হয় চূড়ান্ত প্রতিবেদন। 

আরও পড়ুন: ইসি আইন ইস্যুতে বিএনপির সমালোচনায় হানিফ

বিলে সিইসি ও ইসি যোগ্যতা সংক্রান্ত ধারায় গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধা সরকারি বা বেসরকারি পদের পাশাপাশি স্বায়ত্বশাসিত ও অন্যান্য পেশায় কমপক্ষে ২০ বছর কাজের অভিজ্ঞতা যুক্ত করা হয়েছে। এছাড়া সিইসি ও কমিশনারদের অযোগ্যতার ক্ষেত্রে দুই বছরের কারাদণ্ড তুলে দিয়ে শুধু কারাদণ্ডের সুপারিশ করেছে কমিটি। 

তবে, এতেও খুশি নন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। বৈঠক থেকে বেরিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেন, নতুন এই বিলে আগের দুই কমিশনের সব কর্মকাণ্ডকে দায়মুক্তি দেয়া হয়েছে। যা নিয়ে সংসদে আলোচনা চান বিএনপির সংসদ সদস্য।

তবে, দায়মুক্তির বিষয়টি নাকচ করে দেন আইনমন্ত্রী। এছাড়া বিশেষ পর্যবেক্ষণে আইনটির কিছু ধারায় পরিবর্তন আসছে বলে ইঙ্গিত দিলেও, সেই ধারা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

আনিসুল হক বলেন, কিছু পরিবর্তন আসছে যেটা এখন বলব না। তার কারণ হচ্ছে এটা জানার সবচেয়ে আগে অধিকার আছে সংসদ সদস্যদের। যখন আমি এটা হাউসে উত্থাপন করবো তখন সেইটা কী সংশোধন হবে সেখানেই সাব্যস্ত হবে।

আইনমন্ত্রী আরো বলেন, যখনই আইনটি ক্যাবিনেটে পাস হয়েছে তাৎক্ষণিক ল লেজিসলেটিভ বিভাগের ওয়েব সাইটে দেয়া হয়েছে। আর এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আমি তো বুঝলাম না এখানে গোপনীয়তা কী, আর আমরা এতো বোকা না, এই আইনটা গোপন করে আমাদের কী লাভ।    

বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার সাংবাদিকদের বলেন, ‘কমিটি বিস্তারিত আলোচনা করে প্রতিবেদন চূড়ান্ত করেছে। আমরা যোগ্যতা ও অযোগ্যতার  জায়গায় কিছু পরিবর্তন এনেছি। সেভাবেই সংসদে প্রতিবেদন দেয়া হবে।’


একাত্তর/এআর


চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর