বাণিজ্য মেলা বন্ধ ও বইমেলা পেছানোর সুপারিশ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৫:০৪ পিএম

করোনার সংক্রমণ কমাতে আসন্ন বইমেলাও আরো পিছিয়ে দেওয়ার পাশাপাশি বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. সহিদুল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে তিনি গণমাধ্যমের সাথেও কথা বলেছেন। বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ বাস্তবায়নে সরকারকে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে আরও কঠোর হওয়ার সুপারিশ করা হয়েছে।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী হলেও রাজধানীর অদূরে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ হয়নি। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার বিধিনিষেধ জারি করলেও দোকানপাট-শপিং মল বন্ধ ঘোষণা না করায় গত ১১ জানুয়ারি বাণিজ্যমেলা চালু রাখার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ তখন বলেছিলেন, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা এলেও শপিংমল বন্ধের কোনো সিদ্ধান্ত আসেনি। মেলা বন্ধের মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তাই বাণিজ্যমেলা চলবে।

আরও পড়ুন: ঢাকা নগরীতে করোনা আক্রান্তের ৬৯ শতাংশই ওমিক্রন

এর আগে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধিনিষেধের কথা ক’দিন ধরেই জানিয়ে আসছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে মাস্ক না পরলে জরিমানাসহ ১১ দফা বিধিনিষেধ দেওয়া হয়েছে।


একাত্তর/আরএ

জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর