ইসি গঠনে অনুসন্ধান কমিটিকে নিরপেক্ষ হবার আহ্বান

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৯ পিএম

নতুন নির্বাচন কমিশন গঠনের গুরুদায়িত্ব পালনে অনুসন্ধান কমিটিকে আইন অনুযায়ী স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

শনিবার অনুসন্ধান কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি হওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও দক্ষ নির্বাচন কমিশন গঠনের পেছনে যে সাংবিধানিক চেতনা আছে এবং একে নিয়ে জনগণের যে প্রত্যাশা, তা পূরণে কোনোরকম ব্যত্যয় হওয়ার সুযোগ নেই।

কমিটির সদস্যদের উদ্দেশ্যে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনার পদে নিয়োগের জন্য তালিকা প্রণয়নের ক্ষেত্রে তাঁরা যেনো এমন ব্যক্তিদের নাম বিবেচনায় নেন, যাঁরা তাঁদের ব্যক্তি ও পেশাগত জীবনে সততা, দল নিরপেক্ষতা, ন্যয়পরায়নতা, বস্তুনিষ্ঠতা, সৎসাহস ও গ্রহণযোগ্যতার জন্য সুপরিচিত। একইসঙ্গে, মনোনীত ব্যক্তিদের যেনো কোনোভাবেই নৈতিকস্খলন, দুর্নীতি ও ঋণখেলাপির মতো অপরাধের সাথে সংশ্লিষ্টতা না থাকে, তা নিশ্চিত করা। 

এছাড়া, প্রস্তাবিত নামের পুরো তালিকা জনগণের স্বার্থে প্রকাশ করার বিষয়টিও অনুসন্ধান কমিটি নিশ্চিত করবে বলে টিআইবি আশা প্রকাশ করেছে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অনুসন্ধান কমিটির কাজ সম্পর্কে আইনে বলা হয়েছে, এই কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে। সেটা যেনো নিশ্চিত করা হয়, টিআইবি তার ওপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। 

একাত্তর/ এনএ

ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর