ফাইল ছবি
নির্বাচন কমিশন গঠনে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকের দ্বিতীয় দিন রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ২৩ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বসবে সার্চ কমিটি।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগকরিকদের সঙ্গে প্রথম ও দ্বিতীয় দফায় বৈঠকের পর ২৩ বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জানা গেছে, এই তালিকায় সাবেক নির্বাচন কমিশনার, আমলা, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম রয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ও আব্দুল মোবারক, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ আলী জহির, প্রজন্ম ৭১ এর আসিফ মুনির তন্ময় ও ডা. নুজহাত চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, সাংবাদিক ও লেখক হারুন হাবিব, কবি ও সাহিত্যিক মহাদেব সাহা, সাবেক অতিরিক্ত আইজিপি নুরুল আলম বৈঠকে অংশ নেবেন।
শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবাল, অধ্যাপক মুনতাসির মামুন, ড. আইনুন নিশাত, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ ও গোলাম কুদ্দুস, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ারকে আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, অধ্যাপক ডা. উবায়দুল কবির চৌধুরী, ড. কাজী খলিকুজ্জামান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজের সঙ্গে বসবে সার্চ কমিটি।
একাত্তর/এআর
