বইমেলার সময় বাড়ানোর ইঙ্গিত দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৯ পিএম

করোনা সংক্রমণ কমে এলে বইমেলার সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণেই মূলত বইমেলার সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। তবে এখন যেভাবে সংক্রমণ কমছে সেভাবে চললে মেলার সময়সীমা কিছুটা বাড়ানো সম্ভব।

আরও পড়ুন: ইসি নিয়ে সাংবিধানিক শূণ্যতা দেখছেন না আইনমন্ত্রী

তিনি বলেন, প্রতি বছর ৩টা থেকে বইমেলা শুরু হলেও এ বছর দুপুর ২টা থেকে মেলা শুরু হবে। ছুটির দিনে বরাবরের মতো বেলা ১১টা থেকে মেলা শুরু হবে।

উল্লেখ্য, এবার সাড়ে ৭ লাখ স্কয়ার ফুট জায়গাজুড়ে মেলা অনুষ্ঠিত হবে। শিশুদের জন্য আলাদা মঞ্চের ব্যবস্থা থাকবে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে শিশুরা খেলাধুলা করতে পারবে। বইয়ের মোড়ক উন্মোচনের জন্য মঞ্চ রাখা হয়েছে।


একাত্তর/এআর

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে মেলা হচ্ছে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
পরিসর ও সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে এবারের অমর একুশে বইমেলা ইতিহাসের সবচেয়ে বড় বইমেলা হবে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
২০২৫ সালে অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে না। গত ৬ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলা একাডেমিকে চিঠি দিয়ে এমন তথ্য জানিয়েছে।
‘অমর একুশে বইমেলা-২০২৪’ শুরু হচ্ছে আজ। এ মেলা মাসব্যাপী চলবে। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিকেল ৩টায় এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর