বাংলা রায় লেখার জন্য আলাদা শাখা চালু: প্রধান বিচারপতি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০২:২২ পিএম

সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা পরিপূর্ণভাবে বাস্তবায়নে আলাদা শাখা চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা জানান।

তিনি জানান, সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা পরিপূর্ণভাবে বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে।

মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন ভাষার জন্য শহীদ হয়েছিলেন, আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণের সময় আরো ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম, ইনায়েতুর রহিমসহ আপিল বিভাগের বিচারপতিগণ, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ ও সুপ্রিমকোর্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, দেশের নিম্ন আদালতে বেশির ভাগ রায় ও আদেশ বাংলায় হলেও সর্বোচ্চ আদালতে বাংলায় রায় ও আদেশ দেয়ার হার কম। তবে এখন সর্বোচ্চ আদালতে বাংলায় রায় ও আদেশ ঘোষণার প্রবণতা বাড়ছে।

সাধারণ মানুষ ও বিচার প্রার্থীরা যাতে রায় বুঝতে পারেন, সে জন্য ইংরেজিতে দেয়া রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিমকোর্টে যুক্ত হয়েছে নতুন সফটওয়্যার ‘আমার ভাষা’। কৃত্রিম বুদ্ধিমত্তার ওই সফটওয়্যারটি দিয়ে রায়গুলো বাংলায় অনুবাদ করা যাবে।


একাত্তর/এসজে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর