‘ন্যায়বিচার নিশ্চিত করা মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার’

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৭:৪৩ পিএম

দ্রুততর সময়ের মধ্যে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার। আর সেই অঙ্গীকার পূরণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে ও আইনের বিধান অনুসরণ করে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম। 

শনিবার (৫ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কনফারেন্স রুমে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে’ তিনি এসব কথা বলেন। বিচারপতি বলেন, নির্দিষ্ট সময়ে সকাল ১০টার মধ্যে নিম্ন আদালতের কার্যক্রম শুরু করতে হবে। যাতে মামলার অনেকাংশ জট ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমে আসে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোস্তফা জামান বলেন, দ্রুত সময়ে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অঙ্গিকার। আর এই অঙ্গীকার পূরণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে ও আইনের বিধান অনুসরণ করে কাজ করতে হবে। 

আরও পড়ুন: ভোজ্য তেল নিয়ে সারাদেশেই চলছে তেলেসমাতি

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ বলেন, অর্থপাচার আইন, দুদক আইন ও মাদক আইনের মামলার ক্ষেত্রে প্রয়োজনে তদন্তকারী সংস্থাগুলোকে সমন্বয় করে তদন্ত করতে হবে। 

সভাপতির বক্তব্যে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলেন, মামলার তদন্ত প্রতিবেদন মামলার ভিত্তি রচনা করে দেয়। তদন্তের ক্ষেত্রে যে ধরণের অনিয়ম হয়ে থাকে সেগুলো উল্লেখ করে এরপর থেকে যেন সে ভুলগুলো না হয় সে বিষয়ে সর্তক করেন তিনি। 

তদন্ত তদারকি কর্মকর্তাদের এই বিষয়ে নজরদারি বাড়ানোরও জন্য পরামর্শ দেন তিনি। এছাড়া দ্রুততর সময়ের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাক্ষীর উপস্থিতি বাড়ানো, আলামত হাজির করা, আলামত নিষ্পত্তি ইত্যাদি বিষয়ে তাগিদ ও দিক নির্দেশনা দেন তিনি। 

তিনি আরো নির্দেশ দেন যে পেশাদার মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারী সব অন্য পেশাদার  অপরাধীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে। 

সভায় ডিএমপির বিভিন্ন থানার ২৫ জন ওসি, বিভিন্ন জোনের ডিসি, পিবিআই, র্যাব, দুদক, মাদক, জেল, পিপি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সম্পাদক, বিভিন্ন হাসপাতালের পরিচালকদের প্রতিনিধি ও বিচার বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর