ভোজ্য তেল নিয়ে সারাদেশেই চলছে তেলেসমাতি

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৮:৫৭ পিএম

সারাদেশেই জ্বলছে তেলের বাজার প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। খোলা তেল কিছু কিছু দোকানে পাওয়া গেলেও দাম অনেক বেশি।

বোতলজাতের ক্ষেত্রেও তৈরি হয়েছে কৃত্রিম সংকট। ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিন ধরে কোনো কোম্পানি বা ডিলার তেল দিচ্ছে দিচ্ছে না। ফলে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না।

রংপুরের বাজার কিংবা অলিগলির দোকান ঘুরে মিলছে না তেল। তাই ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকান।

ক্রেতাদের অভিযোগ, সামনের রমজান ঘিরে অসাধু ব্যবসায়ীরা তেল মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করছে।

বরিশালেও কয়েকদিন ধরেই কোনো কোম্পানি বা ডিলাররা তেল সরবারহ করছে না। বাজারে পাওয়া যাচ্ছে না চাহিদা অনুযায়ী তেল।

একই অবস্থা চট্টগ্রামেও। সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এই সংকট বলছেন খুচরা বিক্রেতা ও ক্রেতারা। ভোজ্য তেলের আকাল শুরু হয়েছে খুলনায়।

বড়বাজারের বেশিরভাগ দোকানে মিলছেনা সয়াবিন। যেটুকু পাওয়া যাচ্ছে তা লিটার দাম চাওয়া হচ্ছে দুইশ’ টাকা।

ময়মনসিংহে খোলা সয়াবিন তেল বাজার থেকে প্রায় উধাও। অনেকেই আবার সয়াবিন তেল কিনতে গিয়ে ফিরে গেছেন।

নেত্রকোনায় পাঁচ লিটারের বোতলজাত তেল দেখা গেছে খুবই সামান্য পরিমাণ। দুই লিটারের বোতলজাত তেল পাওয়া গেলেও দাম বেশি।

আরও পড়ুন: মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ধরা ৪৫ জেলে

কুমিল্লার খুচরা বাজারের বেশির ভাগ দোকানেই তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দোকানিরা তেল বিক্রি করছেনা।

বর্তমানে সরকার নির্ধারিত খোলা সয়াবিন তেলের দর প্রতি লিটার ১৩৬ টাকা এবং বোতলজাত সয়াবিনের দর প্রতি লিটার ১৬০ টাকা।

একাত্তর/আরএ

মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ওপর ইসরাইলের অব্যাহত হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার...
বিগত ২০২১ সালের পর চলতি বছরের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৭০ ডলারের নিচে নেমেছে, যা গত বছরের এপ্রিলে মাসেও ছিল ৯০ ডলার। আন্তর্জাতিক বাজারে ডব্লিউটিআই ক্রুড...
বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বেড়েছে আর খোলা তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম এ কথা জানিয়েছেন।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর