টরন্টোতে ২৬ মার্চ থেকে বিমানের ফ্লাইট শুরু: প্রতিমন্ত্রী

আপডেট : ১১ মার্চ ২০২২, ১২:১৮ পিএম

নতুন নতুন আন্তর্জাতিক গন্তব্যে ডানা মেলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৬ মার্চ কানাডার টরন্টোতে বিমানের ফ্লাইট যাত্রা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি। তিনি বলেন, ঢাকা থেকে সরাসরি টরন্টোতে ফ্লাইট চালুর বিষয়ে কার্যক্রম অনেকটা চূড়ান্ত হয়েছে। 

শুক্রবার (১১ মার্চ) সকালে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘বিমান হাফ-ম্যারাথন প্রতিযোগিতা ২০২২’ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এ কথা বলেন। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বিমান পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিস্টার তানজীব উল আলম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: বিনিয়োগের সুযোগ নিন: আমিরাতের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, 'আমরা ঢাকা টু নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়েও অনেক দূর অগ্রসর হয়েছি। ঢাকা থেকে জাপানের নারিতাতে ফ্লাইট চালুর বিষয়ে সব কিছু চূড়ান্ত হয়েছে। শুধু করোনার কারণে কার্যক্রম থেমে আছে। পৃথিবীর অন্য আন্তর্জাতিক গন্তব্যগুলোতেও বিমান অদূর ভবিষ্যতে ডানা মেলবে।' 

প্রতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস ম্যারাথনের আয়োজন করা হবে জানিয়ে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, 'মার্চ আমাদের অহংকারের মাস। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। সুতরাং ভিন্ন আঙ্গিকে আজকের ম্যারাথনের আয়োজন। এখন থেকে প্রতি বছর বিমানের আয়োজনে আরও বড় পরিসরে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।' 

তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে শুরু হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজকে বঙ্গবন্ধু কন্যার হাতে তারুণ্য দীপ্ত বিমান এগিয়ে চলছে। দেশের বিমানবন্দর গুলো একের পর এক সাজানো হয়েছে, আন্তর্জাতিক অবয়বে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এখন দৃশ্যমান। 

বিমানের সেবার মান নিয়ে আপোষ করা হবে না জানিয়ে মাহবুব আলী বলেন, 'বাংলাদেশের পতাকা বহন করে বিশ্বের বিভিন্ন গন্তব্যে বিমান উড়ে যায়। আমরা চাই সেই বিমান মাথা উঁচু করে দাঁড়াক। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সবাই বিমানে ভ্রমণ করবেন। বিমানের ভ্রমণ আনন্দদায়ক হবে। যে কোন ধরনের অভিযোগ আমাদের জানাবেন। ব্যবস্থা নেয়া হবে। বিমানের সেবার মান নিয়ে আমরা কোন আপোষ করবো না।' 

বিমানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত হাফ-ম্যারাথন প্রতিযোগিতা বাংলাদেশসহ ১০টি  দেশের  ১৮৬২ অ্যাথলেট অংশগ্রহণ করেছেন। এর মধ্যে বিদেশী প্রতিযোগী ছিলেন ২৫ জন। 

প্রতিযোগিতায় সাড়ে ৭ কিমি পুরুষ হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন সাজ্জাদ হোসেন স্নিগ্ধ, দ্বিতীয় হয়েছেন আলামিন এবং তৃতীয় হয়েছেন গোলাম রাহাত তোফায়েল। সাড়ে ৭ কিমি নারী হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন আফসানা হালিমা, দ্বিতীয় হয়েছেন স্নেহা জান্নাত এবং তৃতীয় হয়েছেন সাদিয়া আক্তার রিনা। 

২১ কিমি- নারী হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন নাসরিন বেগম, দ্বিতীয় হয়েছেন হামিদা আক্তার জেবা এবং তৃতীয় হয়েছেন মৌসুমি আক্তার। ২১ কিমি পুরুষ হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন আসিফ বিশ্বাস, দ্বিতীয় হয়েছেন লিউক জেনারেল শো। তিনি  চীনের বেইজিং সাইকেল চালিয়ে ঢাকায় এসেছেন। তৃতীয় হয়েছেন সামির হাসান খান।


একাত্তর/এআর

আগামীতে হজযাত্রীদের খাবারের ব্যয়সহ সামগ্রিক হজ প্যাকেজের খরচ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, হজ প্যাকেজের...
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক করতে ১৪টি বোয়িং কেনার পাশাপাশি কিছু উড়োজাহাজ লিজ নিতে যাচ্ছে সরকার।
আগামীতে কানাডার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে সংলাপ করতে চায় বাংলাদেশ। ঢাকা সফররত কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিলের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সোমবার (৫ মে)...
বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া কোটি কোটি ডলার উদ্ধারে দেশটির সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর