ঢাকা আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১২:৪৯ পিএম

তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। 

শনিবার (১৯ মার্চ) বিকেল ৫.৪৫ মিনিটে বিশেষ ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডনাল্ড লু, প্রতিরক্ষাসম্পর্কিত ডেপুটি আন্ডার সেক্রেটারি অ্যামান্ডা ডরিও থাকছেন মার্কিন প্রতিনিধি দলে।

রোববার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তার অংশগ্রহণে দ্বিপক্ষীয় পার্টনারশিপ ডায়ালগ অনুষ্ঠিত হবে। এরপর বেলা একটায় যৌথ সংবাদ সম্মেলনে বৈঠক ও সফরের বিস্তারিত তুলে ধরা হবে। 

এবারের পার্টনারশিপ ডায়ালগে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দেয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইন্দো-প্যাসিফিক ইস্যু, সামরিক চুক্তিতে বাংলাদেশকে সম্মত করাসহ অন্যান্য ইস্যু গুরুত্ব পাবে। 

এছাড়াও বাণিজ্য, নিরাপত্তা, মানবাধিকার, সুশাসন ও রোহিঙ্গাসহ নানা বিষয় এবারের পার্টনারশিপ ডায়ালগে স্থান পাবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘শান্তি, সমৃদ্ধি ওনিরাপত্তার জন্য অর্থনৈতিক অংশীদারিত্বকে শক্তিশালী করতে এবং সম্পর্ককে আরো গভীর করতে’ কাজ করবেন তারা।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের মৃত্যু

সুশীল সমাজসহ বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক শেষে আগামী ২১ মার্চ ঢাকা ছেড়ে যাবেন মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড।

বাংলাদেশের পর ভারত ও শ্রীলঙ্কায় যাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি। এ সফরে সরকারের দায়িত্বপ্রাপ্তদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি এবং ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গেও তারা বৈঠক করবেন।


একাত্তর/এসজে

চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।
পারস্পরিক বাণিজ্য চুক্তির মধ্যে যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে সেটিতে জোর দিচ্ছে সরকার। আলোচনা এবং মেকানিজম বাড়িয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়াই হবে সরকারের লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর