সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনে কাল পায়রা যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৭:২৬ পিএম

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে ১,৩২০ মেগাওয়াট ক্ষমতার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার সকালে সেখানে গিয়ে কেন্দ্রটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আল্ট্রা সুপারসনিক পদ্ধতিতে সম্পূর্ণ পরিবেশবান্ধব এই বিদ্যুৎ কেন্দ্র।

দুই বছর পর সরাসরি কোনো উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠান থেকে শতভাগ বিদ্যুতায়ন করার ঘোষণাও দেবেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ নেতারা বলেছেন, শতভাগ বিদ্যুতায়নের রাজনৈতিক ওয়াদা পূরণ করায় আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা আরো বাড়বে।

২০২০ সাল থেকে কয়লা ভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ পাচ্ছে দেশের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প তথা দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রটি করোনার কারণে আটকে থাকলে সরাসরি নিজে এসে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, গ্রীড লাইন নির্মাণ শেষ হলে এ দক্ষিণাঞ্চলের পাশাপাশি গোপালগঞ্জ ও ঢাকার আমিনবাজার সাব স্টেশন পায়রার উৎপাদিত বিদ্যুৎ পাবে।

প্রতিদিন ১৩ হাজার মেট্রিকটন কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বিদ্যুৎ কেন্দ্রটিতে। পরিবেশবাদীদের এ নিয়ে নানা ধরণের উদ্বেগ থাকলেও কর্মকর্তারা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার হয়েছে। তাই পরিবেশ ও প্রতিবেশের কোনো ঝুঁকি নেই।

পরিবেশ সুরক্ষার জন্য জাহাজে করে আসা কয়লা ঢাকনা দেয়া বেল্টের মাধ্যমে কোল ডোমে এসে পৌছায়। তাই জ্বালানি হিসেবে ব্যবহার হলেও কয়লার দেখা পাওয়া যাবে না কেন্দ্রটিতে।

আরও পড়ুন: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সাশ্রয় ৮০০ কোটি টাকা

সোমবারের (২১ মার্চ) অনুষ্ঠান থেকে দেশের সব মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকার পূরণের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। যেটাকে আওয়ামী লীগের রাজনৈতিক বিজয় হিসেবে দেখছেন আওয়ামী লীগ নেতারা।

শতভাগ বিদ্যুতায়নের ওয়াদা পূরণ করতে বিচ্ছিন্ন দ্বীপে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। আর দেয়া হয়েছে বিনামূল্যের সোলার সিস্টেম।


একাত্তর/আরএ

বন্ধ থাকার তিন দিনের মাথায় আংশিক উৎপাদন শুরু করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র।
দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে উল্লেখ করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
মাত্র দুই বছর আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যখন ক্যারিয়ারই মারাত্মক হুমকির মুখে পড়েছিল, তখন কে ভেবেছিল এই মানুষটিই ২০২৬ বিশ্বকাপে স্পেনের জয়ের মূল কাণ্ডারি হবেন? মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর