উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ এএম

বন্ধ থাকার তিন দিনের মাথায় আংশিক উৎপাদন শুরু করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র।

এই তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বন্ধ থাকা তিনটি ইউনিটের মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এক নম্বর ইউনিটটি চালু করা হয়েছে এবং উৎপাদিত ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

যান্ত্রিক ত্রুটির কারণে দেশের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট ৭ সেপ্টেম্বর এবং আরেকটি ৯ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায়। সবশেষ গত সোমবার বন্ধ হয়ে যায় তৃতীয় ও শেষ ইউনিটটির উৎপাদন।

আবু বক্কর সিদ্দিক বলেন, এক নম্বর ইউনিট মেরামত কাজ শেষে বৃহস্পতিবার রাত ৮টা ৩২ মিনিটে বিদ্যুৎ উৎপাদনে যায়। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে বর্তমানে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইলেক্ট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প সচল করতে না পারলে সোমবার বন্ধ হয়ে যাওয়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিন নম্বর ইউনিট চালু করা সম্ভব না। তবে যত দ্রুত সম্ভব চীন থেকে যন্ত্রাংশ এনে এই ইউনিট সচল করার চেষ্টা চলছে।

কেএসএইচ
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ রয়েছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রের তিনটি ইউনিটই এখন অচল। এর ফলে বিদ্যুৎ সরবরাহে বড় ধরণের বিঘ্ন সৃষ্টি হয়েছে। 
কয়লা সংকটে ১৫ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি। সোমবার বিকেল ৩টা থেকে এ কেন্দ্রটিতে উৎপাদিত ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।গত ৩০ জুলাই কয়লা সংকটের...
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে ১,৩২০ মেগাওয়াট ক্ষমতার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার সকালে সেখানে গিয়ে কেন্দ্রটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর