ভাতাভোগীদের হাতে ভাতা, ডিজিটাল সুবিধা দিতে উদ্যোগ

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৬:৫২ পিএম

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, সরকার ভাতাভোগীদের হাতে হাতে ভাতা পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখন সব ভাতাভোগী ঘরে বসে ভাতা পাচ্ছে।

বৃহস্পতিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জিটুপি পদ্ধতিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে ভাতার অর্থ সরাসরি  উপকারভোগীর কাছে পাঠানোর লক্ষ্যে সমাজসেবা অধিদফতর ও বিকাশ এবং নগদের মধ্যে সংশোধিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। 

মন্ত্রী বলেন, ইতোমধ্যে সব নাগরিকের কাছে ডিজিটাল সুবিধা পৌছে দিতে সরকার নিয়েছে নানা উদ্যোগ। এছাড়াও, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা নির্বিঘ্ন করতে ম্যানেজম্যান্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে ডাটাবেজ প্রস্তুতের কাজও চলমান থাকার কথা জানিয়েছেন মন্ত্রী। 

মন্ত্রী আরও বলেন, জিটুপি পদ্ধতিতে প্রায় এক কোটি ভাতাভোগী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পাচ্ছেন। সম্পাদিত চুক্তির কারণে ভাতাভোগীরা আরও সহজে ভাতার অর্থ পাবেন।

একাত্তর/ এনএ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইনসের জন্য জেট এ-১ (জেট ফুয়েল)-এর দাম সমন্বয় করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশীয় এয়ারলাইনসের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম...
বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিকের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল অগ্রাধিকার। সরকার শ্রমিকদের...
বাংলাদেশের বিদ্যুৎ খাত, অবকাঠামোগত পলিসি এবং কূটনৈতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত অপচেষ্টা চলছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর