সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০৭:১৮ পিএম

প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ড. সনজীদা খাতুনকে তার অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। 

ড. সনজীদা খাতুন স্বাস্থ্য-সংক্রান্ত কারণে গত বছরের ২১ নভেম্বর ভারতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে অংশ নিতে না পারায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষে হাইকমিশনার এ পুরস্কার হস্তান্তর করেন।

মঙ্গলবার (২৯ মার্চ) ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

image


ড. সনজীদা খাতুন একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা। তিনি ১৯৬০ সালের শুরুর দিকে বাঙালি সংস্কৃতির প্রতি নিবেদিত প্রতিষ্ঠান ছায়ানটেরও অন্যতম প্রতিষ্ঠাতা। তার তত্ত্বাবধানে ছায়ানট এখন একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান, যা শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য প্রসারে কাজ করছে।

আরও পড়ুন: নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসের কাজের অগ্রগতি পরিদর্শন রাষ্ট্রপতির

image


হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ড. সন্‌জীদা খাতুনকে স্মারক দিয়ে অভিনন্দন জানান, যা মৈত্রী দিবসে ২০২০ ও ২০২১ সালের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের দেওয়া হয়েছিল।


একাত্তর/এসি

বাংলাদেশে এসেছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইমিশনে হামলার হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে...
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ‘উইমেন ইন ডিপ্লোমেসি’ পুরস্কারে ভূষিত হয়েছেন। লন্ডনে কর্মরত নারী কূটনীতিকদের পেশাদারিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।
ঢাকায় ফেরানো হচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে হাইকমিশনার সাইদা মুনাকে ‘অবিলম্বে’ ঢাকায় ফিরতে বলা হয়।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর