নানা আয়োজনে ইস্টার সানডে পালিত

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৮:৩৬ পিএম

সারাদেশে পালিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে। রোববার (১৭ এপ্রিল) চার্চে চার্চে ধর্মীয় নানা আয়োজনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবসটি পালন করা হয়। 

পাপের বিরুদ্ধে জয় হিসেবে যিশুর পুনরুত্থান খ্রিস্টান সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। সকাল থেকেই পবিত্র বাইবেল পাঠ, ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে যিশুর বিজয়বার্তা উদযাপন করছেন যীশু খ্রিস্টের অনুসারীরা। 

জপমালা চার্চের প্রধান ধর্মযাজক ফাদার সুব্রত বলেন, প্রায় দুই হাজার বছর আগে পুণ্য শুক্রবারে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এ ঘটনার তৃতীয় দিন রোববার মৃত্যুকে জয় করে জীবিত হয়ে ওঠেন তিনি। মানবজাতিকে পাপ থেকে মুক্ত করেন। যিশুখ্রিস্টের পুনরুত্থানের এই রোববারকেই ইস্টার সানডে বা পুনরুত্থান রোববার বলা হয়।

image


এদিকে ইস্টার সানডের সকাল থেকে রাজধানীর চার্চগুলোতে অনুষ্ঠিত হয় প্রার্থনা সভা। বাইবেল পাঠ, ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে যিশুর পুনরুত্থানকে উদযাপন করা হয়। মানব জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। খ্রিস্ট ধর্মযাজকরা যীশুর পুনরুত্থানকে মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হিসেবে বর্ণনা করেন। 

আরও পড়ুন: হিজাব গুজবে জেলহাজতে সেই প্রধান শিক্ষক

করোনার কারণে গেলো দুই বছর ইস্টার সানডে কেটেছে নানা বিধি-নিষেধে। তবে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এবার চার্চগুলোতে পুন্যার্থীদের ছিলো প্রচণ্ড ভিড়। সবার চাওয়া মানবজাতির মুক্তি ও কল্যাণ।

চার্চের আনুষ্ঠানিকতা শেষে ইস্টার সানডের আনন্দে মাতেন খ্রিষ্টান ধর্মানুসারীরা। ঘরে ঘরে ছিলো নানা আনন্দ আয়োজন। 


একাত্তর/এসি

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ বা যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবস রোববার (২০ এপ্রিল)। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। এদিন দেশ ও...
বছর ঘুরে আবারও সমাগত বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। বড়দিন উদযাপনে দেশে দেশে চলছে নানা প্রস্তুতি। পিছিয়ে নেই বাংলাদেশ।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর