স্বার্থের কারণে পরিবেশের ক্ষতিকারকরা দেশ ও মানুষের শত্রু: তথ্যমন্ত্রী

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৯:৪৪ পিএম

যারা নিজের স্বার্থে পরিবেশের ক্ষতি করছে তারা দেশ, জাতি ও মানুষের শত্রু। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

ধরিত্রী দিবস উপলক্ষে শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘পৃথিবীকে রক্ষা করতে বাস্তুসংস্থানসমূহ নিরাপদ করি’ শীর্ষক সেমিনারে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। খবর বিজ্ঞপ্তির।

এসময় তিনি বলেন, প্রকৃতির ওপর যে অত্যাচার আমরা করছি, তারপরও প্রকৃতি আমাদের ওপর এখনো সদয় আছে, বিমুখ হয়নি। জীব বৈচিত্র্যের ক্ষেত্রেও আমরা সমৃদ্ধ। কিন্তু নিজের স্বার্থে যারা পরিবেশ প্রকৃতি ধ্বংস করে, বড় বড় শিল্পপতি হয়েও যারা পরিবেশের ক্ষতির দিকটি মাথায় রাখে না, বরং ধ্বংস করে, যারা নদীকে গলা চিপে মারে, এরা দেশ, জাতি ও মানুষের শত্রু।

মনুষ্য-ঘটিত কারণে শিল্প-বিপ্লবের পর পৃথিবীর তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, আর তাতেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে, লবণাক্ততাসহ প্রাকৃতিক অনিয়ম বেড়েছে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি জলবায়ু পরিবর্তন অভিঘাতে সবচেয়ে ক্ষতির সম্মুখীন দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফের চেয়ারম্যান, তিনি এ বিষয়ে সবসময় বিশ্বে সরব ভূমিকা নিয়েছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলার কৌশলপত্র প্রণয়নে বাংলাদেশ ছিল অগ্রণী। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বহুদেশ আমাদের কৌশলপত্র থেকে শিখেছে। এসব কারণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতিসংঘের চ্যাম্পিয়ন অভ দ্য আর্থ সম্মাননায় ভূষিত হয়েছেন।

আরও পড়ুন: ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরুর আগেই বিপর্যয়

ধরিত্রী দিবসের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে পরিবেশবিদ ড. হাছান বলেন, পৃথিবীই যদি বসবাসের অযোগ্য হয়ে যায়, তাহলে অন্য সংবাদ গুরুত্ব হারাবে।

এসময় পরিতাপের সুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আজকে অধিকাংশ দৈনিকেই কোনো সংবাদ নেই, টেলিভিশন চ্যানেলগুলোতেও তেমন কোনো অনুষ্ঠান নেই। কিন্তু আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি দিবসটি স্মরণ রেখেছে, এজন্য তাদের ধন্যবাদ।


একাত্তর/আরএ

আয়না যেমন নিখুঁত না হলে মানুষের চেহারার বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি গণমাধ্যমও যদি বস্তুনিষ্ঠ না হয়, তাহলে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে ভুল প্রতিচ্ছবি জনগণের সামনে উপস্থাপিত হবে।
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ। জাতি নিষিদ্ধ চেয়েছে বলে তারা নিষিদ্ধ হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর