একদিনেই ঢাকা ছেড়েছেন ৩৫ লাখ সিম ব্যবহারকারী

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১০:৫৭ পিএম

ঈদুল আজহার ছুটিতে ইতোমধ্যে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ সিম ব্যবহারকারী রাজধানী ছেড়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। 

শনিবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, শুক্রবার (৮ জুলাই) এসব মানুষ ঢাকা ছেড়েছেন। 

মন্ত্রী জানান, এদিন ঢাকা ছেড়ে যাওয়া সিম ব্যবহারকারীদের মধ্যে গ্রামীণফোনের সিম নিয়ে ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২, রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩, বাংলালিংকের আট লাখ ৪৯ হাজার ৪৬০ ও টেলিটকের এক লাখ ২২ হাজার ৩২৭ মানুষ ঢাকার বাইরে গেছে।

উল্লেখ্য, একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন। এছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশু ও এমন ব্যক্তিও রয়েছেন যাদের নামে সিম নিবন্ধন করা নেই। 

ফলে, এই তথ্য থেকে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের প্রকৃত সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়।


একাত্তর/জো 

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, আমাদের টার্গেট আমরা বাংলাদেশ থেকে আইসিটি খাতে আগামী পাচঁ বছরে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। 
ডিজিটাল প্রযুক্তি শিল্প-বাণিজ্য ও শিক্ষাসহ জীবনের সকল ক্ষেত্রে অভাবনীয় রূপান্তর করে বাংলাদেশের প্রচলিত জীবনধারা বদলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।তিনি বলেছেন,...
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশব্যাপী ডাকঘরের বিস্তীর্ণ অবকাঠামো ও মানব সম্পদ কাজে লাগানোর মাধ্যমে এ প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তর করা অপরিহার্য। ডিজিটাল যুগের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর