আগামীর পৃথিবী হবে ডাটা নির্ভর: মোস্তাফা জব্বার

আপডেট : ১৫ মে ২০২২, ০৪:৪৭ পিএম

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ও ডিজিটাল প্রযুক্তি প্রসারের ফলে আগামী দুই বছরের মধ্যে পৃথিবী হবে ডাটা নির্ভর। প্রচলিত মিডিয়ার জায়গা দখল করে নেবে ডিজিটাল মিডিয়া। এরই ধারাবাহিকতায় ব্রডব্যান্ড ইন্টারনেটের চাহিদা ক্রমেই বাড়তে থাকবে। ডিজিটাল যুগে ডাটার চাহিদা মেটাতে ইকো সিস্টেম দাঁড় করাতে অপটিক্যাল ফাইভার নেটওয়ার্ক জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়াসহ যে সব ক্ষেত্রে সহায়তা দরকার সরকার তাই করছে।’

শনিবার (১৪ মে) সন্ধ্যায় ময়মনসিংহ টাউন হলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ-(আইএসপিএবি) এর ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী উচ্চগতি ইন্টারনেট সেবা প্রদানে আইএসপিএবি’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে বলেন, ‘সময়ের প্রয়োজনে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের বিকল্প থাকবে না। দেশে গ্রাহকদের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেটের চাহিদা উত্তরোত্তর বেড়েই চলেছে।’

বিসিএস, বেসিস, আইএসপিএবি ও ই-কমার্সসহ তথ্যপ্রযুক্তিখাতের ট্রেডবডিসমূহের অন্যতম এই সংগঠক ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানসমূহের সংগঠন হিসেবে আইএসপিএবিকে শক্তিশালী করতে শাখা কমিটি গঠনকে অত্যন্ত ভালো একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী করোনাকালে মানুষের জীবনধারা সচল রাখার লক্ষ্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিরলস প্রচেষ্টা সফল করতে আইএসপিএবির ভূমিকার প্রশংসা করেন।

গ্রাহক সন্তুষ্টি অর্জন যে কোনো ব্যবসার জন্য অত্যাবশ্যক উল্লেখ করে কম্পিউটার প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, ‘গ্রাহক সন্তুষ্ট না হলে ব্যবসা চিরস্থায়ী হবে না এবং এক সময় ব্যবসা বিলীন হয়ে যাবে।’

ইন্টারনেটের মূল্য সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ইন্টারনেটের দাম অনেক কম। ৬০ টাকায় এক এমবিপিএস ব্যান্ডউথ পাওয়া যায়। অথচ ২০০৬ সালে এক এমবিপিএস ইন্টারনেটের দাম ছিলো ৭৮ হাজার টাকা, ২০০৮ সালে ২৭ হাজার টাকা এবং বর্তমানে একদেশ এক রেটের আওতায় এক এমবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যায় মাত্র ৬০ টাকায়।’

মোস্তাফা জব্বার একই সঙ্গে দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে কানেক্টিভিটির প্রসারের দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, এখন মধুপুরের পাহাড় বা হাওরে বসে ইন্টারনেটের সহায়তায় তরুণ-তরুণীরা বিদেশে আউটসোর্সিং করতে পারে।’

মন্ত্রী ডিজিটাল প্রযুক্তিখাতে তার দীর্ঘ ৩৫ বছরের পথ চলায় বিসিসিএস ও বেসিস এর সভাপতি হিসেবে এখাতের অতীত বর্তমান চিত্রসহ নানা অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘যেসব প্রতিষ্ঠান সেবা দিতে পারে না, যারা জনগণের পাশে থাকে না তারা ব্যবসায় টিকে থাকতে পারে না।’

ব্যবসার শৃঙ্খলার স্বার্থে প্রতিটি প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট ট্রেডবডির সদস্য হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, আইএসপিএবির সভাপতি এমদাদুল হক, সেক্রেটারি নাজমুল করিম ভূইয়া এবং আইএসপিএবির ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক সাজ্জাদ হোসেন বক্তৃতা করেন।


একাত্তর/এআর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে কারোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গৃহীত হলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা বহাল থাকার যোগ্যতা হারাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার...
বাংলাদেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া। পারস্পরিকভাবে সে পরিবেশ তৈরিতে দুইদেশ একসঙ্গে কাজ করবে বলে বিশ্বাস করে মালয়েশিয়া।
ভয়েস কল ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে মানসম্মত সেবা (কোয়ালিটি অব সার্ভিস) দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ...
ডিজিটাল প্রযুক্তি শিল্প-বাণিজ্য ও শিক্ষাসহ জীবনের সকল ক্ষেত্রে অভাবনীয় রূপান্তর করে বাংলাদেশের প্রচলিত জীবনধারা বদলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।তিনি বলেছেন,...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর