দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১১:২০ পিএম

সরকার দেশের গণতান্ত্রিক পরিবেশকে আরো সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি বলেন, ‘সরকার দেশের গণতান্ত্রিক পরিবেশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করার জন্য কাজ করছে।’ খবর বাসসের।

নরওয়েজিয়ান মন্ত্রী হুইটফেল্ট আগামী নির্বাচনের বিষয়টি উত্থাপন করায়, প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে থাকে এবং সেটি একটি স্বাধীন প্রতিষ্ঠান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, নীতিনিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: কাতার থেকে দীর্ঘ সময়ের জন্য এলএনজি কিনতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে বাংলাদেশের গণতন্ত্র পিছিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, ‘তারা (সামরিক শাসকরা) বন্দুক ব্যবহার করে ক্ষমতায় আরোহণ করে এবং তারপর রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে অবতরণ করে।’

নরওয়ের মন্ত্রী ১১ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার ভূয়সী প্রশংসা করেন।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের সফর পূর্ণ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারের একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের প্রতিটি খাতে সহায়তা দেওয়ার জন্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর