জনকল্যাণে বাংলাদেশ-ভারত সম্পর্ককে এগিয়ে নেয়ায় গুরুত্বারোপ শ্রিংলার

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১১:৫০ পিএম

বাংলাদেশ-ভারতের বিদ্যমান সম্পর্কেকে দুটি বন্ধুপ্রতিম দেশের জনগণের কল্যাণে আরো উচ্চতর পর্যায়ে এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

সোমবার (২৫ এপ্রিল) ভারতে বাংলাদেশ মিশনে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত লোগো এন্ড ব্যাকড্রোপ ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ গুরুত্বারোপ করেন তিনি।

শ্রিংলা বলেন, আমাদের সম্পর্ক এখন ইতিহাসের একটি সোনালী অধ্যায় অতিক্রম করছে যার ভিত্তি হচ্ছে অভিন্ন সংস্কৃতি, পারস্পরিক সমর্থন ও কল্যাণ এবং সদিচ্ছা। এ সম্পর্ক আরো বিকশিত হচ্ছে কারণ বাংলাদেশের স্বাধীনতা লাভের লক্ষ্যে এই দুই দেশের জনগণ রক্ত দিয়েছে।

আরও পড়ুন: দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশে এর আগে দায়িত্ব পালনকারী ভারতের সাবেক হাইকমিশনার শ্রিংলা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর ভারত-বাংলাদেশ সম্পর্কের গভীরতা প্রতিফলিত করে যা গত কয়েক বছরে একটি নতুন পর্যায়ে পৌঁছেছে।


একাত্তর/আরএ

স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭তম তলায় এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা রোহিঙ্গা মামলার আইনি তহবিলে সহায়তা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে না পারা পর্যন্ত জীবনরক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখতে ইসলামি...
নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত সরকার। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর