ঈদ উপহার হিসাবে নিজ ঠিকানা পেলো ৩৩ হাজার পরিবার

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৪:৩২ পিএম

ঈদের আগে স্থায়ী ঠিকানা পেলো আরও ৩৩ হাজার পরিবার। নতুন ঘর আর নতুন ঠিকানায় এবারের ঈদের আনন্দ উদযাপন করবেন এসব পর পরিবারের লক্ষাধিক সদস্য।

দুই শতাংশ করে জায়গায় গড়ে উঠেছে এসব ঘর। যার প্রতিটিতে রয়েছে দুটি কক্ষ, সঙ্গে রয়েছে রান্নাঘর ও শৌচাগার। প্রতিটি ঘরের চারপাশেই রয়েছে খোলা জায়গা।

সেই জায়গায় চাইলেই শাকসবজি থেকে শুরু করে ফলের গাছ লাগাতে পারবেন ঘরের বাসিন্দারা। এজন্য প্রয়োজনে সহায়তা দেবে স্থানীয় কৃষি বিভাগ।

ঈদের ঠিক আগে এভাবের জমিসহ বাড়ি পাওয়ার আনন্দে ভাসছেন একদিন আগেও ভূমিহীন এসব মানুষ। এই হাসিকেই নিজের জীবনের শ্রেষ্ঠ উপহার হিসাবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকালে গণভবন থেকে এসব পরিবারের হাতে ঘরের মালিকানাসহ দলিল তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন তিনি।

সিরাজগঞ্জ সদর, বরগুনা সদর, চট্টগ্রামের আনোয়ারা, ফরিদপুরের নগরকান্দায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সরকার প্রধান শুনেছেন ঘর পাওয়া উপকারভোগী নিঃস্ব এসব মানুষের অনুভূতি।

দেশে গৃহহীন ও ভূমিহীন মানুষদের ঘর দিয়ে পুনর্বাসনের যে উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন, সেই প্রক্রিয়ায় তৃতীয় ধাপে ঘর পেলো ৩২ হাজার ৯০৪টি পরিবার।

image


আরও পড়ুন: ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ: মা-বাবা পর চলে গেলো শিশুটিও

এবারের ঘর হস্তান্তর শেষে মোট দেড় লাখ গৃহহীন পরিবার সরকারের উপহারের ঘরের মালিক হলেন। পর্যায়ক্রমে ৯ লাখ গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর এই প্রকল্পের ঘর উপহার দেয়া হবে।

এর আগে, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের প্রথম ও দ্বিতীয় ধাপে এক লাখ ২৩ হাজার ২৪৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বাড়ি দেয়া হয়েছে।

 

একাত্তর/আরবিএস  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর