লিবিয়ায় আটক বাংলাদেশিরা সেফ হোমে আছেন: পররাষ্ট্র সচিব

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১০:৪৪ পিএম

ফাইল ছবি

লিবিয়ায় আটক পাঁচ শতাধিক বাংলাদেশিকে সেফ হোমে রাখা হয়েছে, শিগগিরি তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) নিজ দপ্তরে সাংবাদিকদের সালে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ভূমধ্যসাগর উপকূল হয়ে ইউরোপ যাওয়া কম‌ছে না। বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলের লোকজন বেশি যাচ্ছে। মানবপাচার রোধে সরকার কঠোর অবস্থানে যাবে।

তিনি আরও বলেন, বছর খানেকের মধ্যে লিবিয়া থেকে আমরা এক হাজারের বেশি ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনেছি। সম্প্রতি যারা আটক হয়েছে আমাদের রাষ্ট্রদূত তাদের ফিরিয়ে আনার জন্য আইওএমসহ সংশ্লিষ্টদের সহযোগিতা নেবেন।

লিবিয়ায় বাংলাদেশের শ্রমবাজার অল্প অল্প করে খুলছে উল্লেখ করে সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ মানবপাচার রোধের বিষয়টিকে গুরুত্ব দিতে চায়। যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এআর

লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিককে স্বেচ্ছায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক আরও ৩১০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
লিবিয়া থেকে স্বেচ্ছায় প্রত্যাবাসনেচ্ছুক আরও ৩১০ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরে আসলেন ৩০৯ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর