সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ

আপডেট : ১২ মে ২০২২, ০৭:২৪ পিএম

সরকারি কর্মকর্তাদের সব ধরণের এক্সপোজার ভিজিট এবং স্টাডি ও ওয়ার্কশপ ট্যুর সাময়িক বন্ধ করেছে অর্থ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ মে) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহর সই করা এক পরিপত্রে জানানো হয়, কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর, এপিএ ও ইনোভেশন এর আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণসহ সকল প্রকার বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে। 

এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে জানানো হয়।

এর আগে বুধবার (১১ মে) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রী জানান, বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ বিদেশ সফরে না যেতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি আরও জানান, এখন যারা বিদেশ যাচ্ছেন, তাদের এগুলোর অনুমোদন আগে নেয়া ছিল। তবে বিশেষ প্রয়োজন না থাকলে আর অনুমোদন দেয়া হবে না। 


একাত্তর/এসজে

সরকারের ব্যয় সংকোচন উদ্যোগের অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের মোটরযান (গাড়ি) রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ করেছে সরকার।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 
জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশে ভ্রমণে শর্ত আরোপ করেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর