আফগানিস্তানকে কোটি টাকার খাদ্য সহায়তায় দিচ্ছে বাংলাদেশ

আপডেট : ২২ মে ২০২২, ১০:১৪ পিএম

আফগানিস্তানে খাদ্য সহায়তার জন্য নগদ এক কোটি টাকা অনুদান দেবে বাংলাদেশ। দেশটিতে চলমান তীব্র আকারের খাদ্য এবং অন্যান্য সংকটের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আফগানিস্তানে বর্তমানে তীব্র খাদ্য ও অন্যান্য সংকট চলছে। এর পরিপ্রেক্ষিতে অফিস অব দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ইউএন ওসিএইচএ) এর তহবিলে অনুদান দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনা অনুযায়ী জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন আফগানিস্তানকে এই সহায়তা পাঠাচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ অর্থ আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে।

আরও পড়ুন: ইসরাইলি গোয়েন্দাকে গ্রেপ্তার করেছে ইরান

তালেবান ক্ষমতা দখলের পরই গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছিলো, দেশটিতে মাত্র ৫ শতাংশ আফগান পরিবারের কাছে প্রতিদিন খেয়ে বাঁচার মতো রসদ আছে। দেশটির প্রায় ১০ লাখ শিশু ভয়াবহ পর্যায়ের পুষ্টিহীনতার শিকার।


একাত্তর/আরএ

সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর