হজ ফ্লাইট ৩১ মে থেকে শুরু করতে প্রস্তুত বিমান

আপডেট : ২৩ মে ২০২২, ০৯:০২ পিএম

সৌদি কর্তৃপক্ষের অনুমতি পেলে ৩১ মে হজ ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী তিনি জানান, এজন্য যেসব প্রস্তুতি প্রয়োজন তার সবকিছুই রয়েছে বিমানের।

সোমবার দুপুরে, রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হজ ফ্লাইট শুরুর ঘোষিত সময়সীমার আর মাত্র সাত দিন বাকি কিন্তু এখনও নিশ্চিত নয় ৩১ মে তা শুরু করা যাবে কিনা কারন সৌদি কর্তৃপক্ষের অনুমতি এখনো পাওয়া যায়নি

হজ ফ্লাইটের ব্যবস্থাপনা ও বিমানবন্দরের প্রস্তুতি সরেজমিন দেখতে যান বিমান প্রতিমন্ত্রী পরে সাংবাদিকদের জানান, ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ বিমান প্রস্তুতি শেষ করেছে।

এম মাহবুব আলী বলেন, হজ ফ্লাইটের জন্য বিমান প্রস্তুত। তবে হজ ফ্লাইটের কারণে যেসব রুট কম লাভজনক সে সব রুটে তথা অন্যান্য গন্তব্যের শিডিউল ফ্লাইট কমানো হবে।

একই সঙ্গে ৩১ মে থেকে হজ ফ্লাইটের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও প্রস্তুত রয়েছে। কিন্তু একটি সমস্যা রয়েছে।

হজে যারা যাবেন তাদের বাড়ি ভাড়া এবং মোয়াল্লেম নির্ধারণসহ আনুষঙ্গিক কাজগুলো এখনো শেষ করতে পারেনি সৌদি কর্তৃপক্ষ।

তবে আমাদের বিশ্বাস নির্দিষ্ট সময়ে কাজ শেষ করবে সৌদি আরব। আমরা ৩১মে হজ ফ্লাইট চালুর জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, নির্ধারিত সময়ে হজ ফ্লাইট চালু নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তারাও প্রায় সব প্রস্তুতি নিয়েছেন।

আমরা নিজেদের বিমান দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করব। বাইরে থেকে লিজ নিয়ে যে বিমান আনার কথা ছিল সেটি বাতিল করা হয়েছে।

বিমানের বহরে ২১টি এর মধ্যে চারটি বোয়িং-৭৭৭ রয়েছে। ২০১৯ সালে এই চারটি দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছিল। এ বছরও সেটি করা হবে।

এতে বিমানের অন্যান্য গন্তব্যের শিডিউল ফ্লাইট এর ফ্রিকোয়েন্সি আমরা কমিয়ে দেব। কম গুরুত্বপূর্ণ ও কম লাভজনক রুটের ফ্রিকোয়েন্সি কমানো হবে। এটি দুই মাসের বিষয়।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইটের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিং কমানো হবে না। আমাদের বাংলাদেশিরা যে সব দেশে রয়েছেন তাদের যাতায়াতে কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ভালো কিন্তু শুল্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে যাত্রী হয়রানি অভিযোগ আসে যা কমাতে নির্দেশনাও দেন বিমান প্রতিমন্ত্রী


একাত্তর/আরবিএস  

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০,৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর