গাফফার চৌধুরীর মরদেহ ঢাকা পৌঁছাবে শনিবার

আপডেট : ২৫ মে ২০২২, ০৭:৩৬ পিএম

একুশের অমর সংগীতের রচয়িতা সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে শনিবার (২৮ মে) ঢাকায় এসে পৌঁছাবে।

এ সম্পর্কে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন মহান একুশের অমর সংগীতের রচয়িতা মরহুম আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশে পাঠানোর সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করেছে। আমরা আশা করছি, সব ঠিক থাকলে ২৭ মে শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওয়ানা দিয়ে মরহুমের মরদেহ ২৮ মে শনিবার বাংলাদেশ সময় দুপুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে। একই ফ্লাইটে মরহুম আবদুল গাফফার চৌধুরীর পরিবারের সদস্যদেরও ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় ১৯৭৪ সালে আবদুল গাফফার চৌধুরী তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডনে আসেন। আজ প্রায় পাঁচ দশক পর বঙ্গবন্ধু-কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবদুল গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর প্রিয় স্বদেশ ভূমিতে, তাঁর প্রিয় স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফনের ব্যবস্থা করেছেন।’

সাইদা মুনা তাসনিম আরও বলেন, ‘আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে আমাদের ছেড়ে চলে গেছেন। সেদিন থেকেই বাংলাদেশ হাইকমিশন, লন্ডন সার্বক্ষণিকভাবে মরহুমের পরিবারের পাশে রয়েছে। গত ২০ মে পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে আবদুল গাফফার চৌধুরীর প্রথম নামাজে জানাজার পর পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। গত ২৩ মে সোমবার বাংলাদেশ হাই কমিশন, লন্ডন মরহুমের স্মরণে পূর্ব লন্ডনে এক মিলাদ মাহফিল ও শোকসভায় আয়োজন করে, যেখানে ওই সময় যুক্তরাজ্যে সফররত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।’


একাত্তর/এআর

একাত্তর টিভির কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রতিবাদ চিঠিতে তিনি দাবি করেছেন, প্রচারিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াটা ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ককপিট ও কেবিন ক্রুসহ সব নারী কর্মীর মাধ্যমে আজ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশের খোঁজে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও তা পেতে ব্যর্থ হয়েছে কলকাতার গোয়েন্দারা। 
কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশের খোঁজে এবার আটঘাট বেঁধে অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর