সোমবারের ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক বৈঠক বাতিল

আপডেট : ২৮ মে ২০২২, ১১:৩০ এএম

আগামী সোমবার (৩০ মে) অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করা হয়েছে। 

শনিবার (২৮ মে) এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর পরিবর্তে আগামী ১৮-১৯ জুন পরামর্শক কমিটির সভা হবে বলে জানিয়েছেন তিনি। 

দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান ও আগামীর বিষয় নিয়ে রাজনৈতিক বোঝাপড়ার করতে এই মাসের ৩০ তারিখে পরামর্শক কমিটির বৈঠকে বসার কথা ছিল। এর আগে শনি ও রোববার  (২৯ মে) আসামের গৌহাটিতে নদী কনফারেন্সে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আব্দুল মোমেনের অনানুষ্ঠানিক বৈঠক হবে। 

তবে কী কারণে বৈঠকের তারিখ নির্ধারিত সময়ে হচ্ছে না তা জানা যায়নি।
উল্লেখ্য, গত এপ্রিলে ঢাকা এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। শীর্ষ পর্যায়ের সফরের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ৩০ মে দিল্লিতে বৈঠকে বসার কথা ছিল। 

সে বৈঠকে প্রধানমন্ত্রীর সফরের এজেন্ডা চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


একাত্তর/এসজে

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ অভিহিত করে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর