জমকালো আয়োজনেই পদ্মা সেতুর বর্ণাঢ্য উদ্বোধন

আপডেট : ৩০ মে ২০২২, ০৭:১৬ পিএম

আগামী ২৫ জুন জমকালো আয়োজনের মধ্য দিয়েই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

সচিব বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের প্রস্তুতি জোরেশোরেই চলছে। সেই অনুষ্ঠান যুক্ত থাকবে সারাদেশ। ৬৪টি জেলায় একযোগে প্রতীকী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন। এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।

সেতু উদ্বোধনের সরকারি কর্মসূচি সফল করতে সরকারের সেতু মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৮টি উপ কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: হেঁটে ও সাইকেলে পদ্মা সেতু পার হবার সুযোগ নেই

এদিকে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সেতু উদ্বোধনের পর জাজিরা প্রান্তের কাঁঠাল-বাড়িতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশাল শোডাউন করতে চায় ক্ষমতাসীন দল।

সরকার তার সফল প্রকল্পের সুফল ঘরে তুলতে চায়। পদ্মা সেতুর সফল বাস্তবায়নকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের এজেন্ডা করতে চায় সরকারি দল।


একাত্তর/আরএ

পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অন্তর্বর্তীকালীন সরকার পদ্মা সেতু প্রকল্পে এক হাজার ৮২৫ কোটি টাকা ব্যয় সাশ্রয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকবছর ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির টানা কর্মযজ্ঞ শেষে গত ৩০ জুন কাজ শেষ হয়।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর