পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সমন্বয়ে কমিটি

আপডেট : ০৬ জুন ২০২২, ০৯:১১ পিএম

বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে সার্বিক সমন্বয়ের জন্য ১৪ সদস্যের মূল কমিটি গঠন করা হয়েছে। 

রোববার (৬ জুন) সেতু বিভাগ থেকে এই কমিটি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। খবর বাসস।

এছাড়া কমিটিতে সেতু সচিব মঞ্জুর হোসেন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সেতু বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন)।  

এই কমিটি সুষ্ঠভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে গঠিত সব উপকমিটির কার্যক্রম সমন্বয় এবং সার্বিক দিক-নির্দেশনা প্রাদান করবে। এছাড়াও কমিটি চাইলে প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু আগামী ২৫ জুন সকাল ১০ টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মার নামেই এই সেতুর নামকরণ করা হয়েছে ‘পদ্মা বহুমুখী সেতু’।

 

একাত্তর/এআর

পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অন্তর্বর্তীকালীন সরকার পদ্মা সেতু প্রকল্পে এক হাজার ৮২৫ কোটি টাকা ব্যয় সাশ্রয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকবছর ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির টানা কর্মযজ্ঞ শেষে গত ৩০ জুন কাজ শেষ হয়।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর