দেশে গর্ভাবস্থায় শিশুর জিনগত ত্রুটি নির্ণয় চালু

আপডেট : ১৪ জুন ২০২২, ০৯:১০ পিএম

মায়ের গর্ভে শিশুর কোন অস্বাভাবিকতা বা ত্রুটি থাকলে সেটা নির্ণয় করার জন্য উন্নত প্রযুক্তির একটি সফটওয়্যার চালু করেছে বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

চিকিৎসকরা বলছেন, মায়ের গর্ভে ভ্রূণ থাকা অবস্থায় ১১ থেকে ১৪ সপ্তাহের মধ্যে এই পরীক্ষাটি করালে ভ্রূণের জিনগত কোন ত্রুটি আছে কিনা সেটার ঝুঁকি নির্ণয় করা যাবে। খবর বিবিসি বাংলার।

এই প্রযুক্তি বাংলাদেশে প্রথমবারের মত ব্যবহার করা হচ্ছে। সুইজারল্যান্ডের রোস ডায়াগনস্টিক নামে একটা প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে।

আরও পড়ুন: অফিস খোলা আর বৃষ্টির পূর্বাভাসে শঙ্কায় ভোটাররা

এতদিন এই পরীক্ষাটি করার জন্য মায়ের রক্তের নমুনা দেশের বাইরে পাঠানো হতো। সেই রিপোর্ট আসতে সময় লাগতো ১৫-২১ দিন। যেখানে তিন মাসের সময় সীমা পার হয়ে যাওয়ার ঝুঁকি থাকতো। আর খরচ পড়তো ১৫-২০ হাজার টাকা।

কিন্তু এখন চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করেই পরীক্ষা বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করানো যাবে।


একাত্তর/আরএ

আমাদের ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা প্রযুক্তিনির্ভর হতে হবে উল্লেখ করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বিশ্বব্যাপী অভিজ্ঞতা বলে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর