সেতু নির্মাণের জন্য পদ্মাকে বশে আনাও ছিলো বড় চ্যালেঞ্জ

আপডেট : ২০ জুন ২০২২, ০৯:২৯ পিএম

যুদ্ধটা ছিলো পদ্মার মতো খরস্রোতা একটা নদীকে বশে এনে সেই নদীর বুকে সেতু নির্মাণ করা। সেটা দারুণভাবেই করতে পেরেছে বাংলাদেশ। নদী শাসনে যা বিশ্বে অনন্য।

সেতু সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা বলছেন, নদী শাসন প্রক্রিয়ায় পদ্মার জীববৈচিত্র্য যেনো কোনভাবেই নষ্ট না হয় সেটাও নিশ্চিত করা হয়েছে। 

উত্তাল পদ্মার কতরূপ। কখনো জেলে-মাঝিদের আয়ের উৎস আবার ভরা বর্ষায় নদী পাড়ের দুই পাশ ভেঙে বয়ে চলা সর্বনাশ। সেই উত্তাল পদ্মার বুকে সেতু বানানো সহজ কথা নয়।

পদ্মা বহুমুখী সেতু যে কয়েকটি উদাহরণ তৈরি করেছে, তার মধ্যে নদী শাসন একটি অন্যতম অধ্যায়। খরস্রোতা পদ্মাকে শাসন করা অসম্ভব বলেই মনে করতো অনেকে।

image


নদীশাসন হল নদীর গতিপথকে এমনভাবে স্থিতিশীল করে রাখার ব্যবস্থা গ্রহণ যাতে নদী বা নদীর জলরাশি সেতুর নিচ দিয়ে প্রবাহিত হয়। 

নদী শাসনের কাজ ঠিকমত করা না হলে নদীর পানিপ্রবাহ গতিপথ বদলে সেতুকে পাশ কাটিয়ে রাস্তা প্লাবিত করে বা ভেঙে সেতুর কাঠামো নষ্ট করে দিতে পারে।

তাই সেতু নির্মাণে নদী শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্রাজিলের আমাজনের পরই সবচেয়ে খরস্রোতা নদী পদ্মাকে শাসন করাও ছিলো রীতিমতো কঠিন এক কাজ।

কিন্তু সেই পদ্মার বুকে সগর্বে দাঁড়িয়েছে পদ্মা বহুমুখী সেতু। কিভাবে শাসন করা গেলো প্রমত্তা পদ্মাকে, সেই কথাই একাত্তর টেলিভিশনকে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

পানি সম্পদ বিশেষজ্ঞ ও পদ্মাসেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সদস্য আইনুন নিশাত জানান, পদ্মার মত গভীর নদীর নীচে শক্ত মাটির খোঁজ পেতেই অনেক সময় লেগে যায়।

image


তারপর স্লপ তৈরি করার জন্য এক হাজার কেজি ওজনের একেকটি পাথর আনা হয় ভারতের ঝাড়খণ্ড থেকে। কিন্তু পদ্মার উত্তাল জোয়ারের বাধা ছিলো পদে পদে।

তিনি বলেন, সেতুর জন্য নদী শাসনে যেমন পদ্মার খরস্রোতা রূপকে মাথায় রাখতে হয়েছে। তেমনি এই কর্মযজ্ঞে নদীর জীববৈচিত্রের যাতে ক্ষতি না হয় সেজন্য সতর্কতা ছিলো।

এই বিশেষজ্ঞ জানান, পদ্মাসেতু নির্মাণে নদী শাসনের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে যে কৌশল অবলম্বন করা হয়েছে তার নাম গাইড ব্যান্ড ফলিং অ্যাপ্রোন।

এ কৌশলে নদী পাড় থেকে যতদূর খনন করা যায়, তা করে রাখা হয়। খননের পর ঢাল তৈরি করে তার ওপর ভারী পাথর কিংবা জিও টেক্সটাইলের বালু ভর্তি ব্যাগ ফেলে রাখা হয়।

ফলে ওই অংশের নরম মাটি যদি কোনো কারণে ভেঙে নিচে সরেও যায়, স্থাপিত ভারী পাথরের কারণে নদীর গতিপথ পরিবর্তনে বাধা সৃষ্টি হয়।

image


পদ্মাসেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম জানান, পদ্মার চরিত্রকে মাথায় রেখেই এর বুকে সেতু নির্মাণ করতে গিয়ে মোট ১৪ কিলোমিটার নদীশাসনের আওতায় আনা হয়েছে।

আরও পড়ুন: সেই স্বপ্ন-পদ্মা ও সেতুর জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

এর মধ্যে ১ দশমিক ৬ কিলোমিটার মাওয়া প্রান্তে এবং ১২ দশমিক ৪ কিলোমিটার জাজিরা প্রান্তে। নদীশাসনের জন্য চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ১১০ কোটি ডলারের চুক্তি হয়।

পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে যান চলাচল শুরু হলেও, নদী শাসনের কাজ চলবে আগামী বছরের জুন মাস পর্যন্ত।

একাত্তর/আরএ

স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭তম তলায় এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা রোহিঙ্গা মামলার আইনি তহবিলে সহায়তা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে না পারা পর্যন্ত জীবনরক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখতে ইসলামি...
বাংলাদেশের বিদ্যুৎ খাত, অবকাঠামোগত পলিসি এবং কূটনৈতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত অপচেষ্টা চলছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর