উদ্বোধনে যোগ দিতে পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করলেন ইউনূস

আপডেট : ২৪ জুন ২০২২, ০১:০২ পিএম

শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা  ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। 

ইউনূসের অফিস দাওয়াতপত্র গ্রহণ করেছে বলে বৃহস্পতিবার (২৩ জুন) নিশ্চিত করেছেন সেতু বিভাগের এক কর্মকর্তা। 

তবে ইউনূস সেন্টারের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সাড়ে তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো সম্পন্ন হয়েছে।

আমন্ত্রিতদের এই তালিকায় আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিদেশি কূটনীতিক ও মুক্তিযোদ্ধা। তবে বিদেশি অতিথি কম থাকছে। 

বিদেশি অতিথিদের মধ্যে আছেন পদ্মা সেতু তৈরিতে যারা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন তারা।

উল্লেখ্য, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


 একাত্তর/এআর

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা অর্থে রিসেট বাটন চাপার কথা বলেননি, বরং কলুষিত রাজনীতি থেকে নতুন যাত্রা বোঝাতে তা বলেছেন।
গ্রামীণ ব্যাংকের চাকরির বিধি অনুযায়ী অবসর গ্রহণের সময় পার হয়ে গেলেও ড. মুহম্মদ ইউনূস কেন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ ছাড়েন নাই তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
পদ্মাসেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান হবে আজ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে হবে এ অনুষ্ঠান।
পদ্মার দুই তীরকে যুক্ত করা বাংলাদেশের গর্বের পদ্মা সেতু ঘুরে দেখলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর