ব্যাংকের এমডি পদে কী মধু, প্রশ্ন শেখ হাসিনার

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১২:৫৪ এএম

গ্রামীণ ব্যাংকের চাকরির বিধি অনুযায়ী অবসর গ্রহণের সময় পার হয়ে গেলেও ড. মুহম্মদ ইউনূস কেন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ ছাড়েন নাই তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যাংকের এমডি পদে কী মধু আছে? তিনি সেই পদ কেন ছাড়েন নাই ? বয়স শেষ হলেও পদে রয়ে গেলেন। সরকার তাকে উপদেষ্টা হওয়ার কথা বললে মামলা করলেন, পরে কোর্টেও হেরে গেলেন।

প্রধানমন্ত্রী বলেন, এখন ব্যাংকে যদি আইন থাকে, একজন ২০ বছর থাকতে পারবে। এরই মধ্যে তার বয়স ৭০ হয়ে গেছে। অতিরিক্ত সময় (এমডি পদে) থেকে ফেলেছেন। তারপরও তিনি সেখানে থাকেন কী করে? একজন নামিদামি নোবেল বিজয়ী সামান্য একটা এমডি পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না।

গ্রামীণ ব্যাংকের চাকরির বিধিমালা অনুসারে অবসর গ্রহণের বয়স ৬০ বছর। কিন্তু সেই বয়স পেরিয়ে গেলেও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে বহাল থাকেন মুহম্মদ ইউনূস। পরে ২০১১ সালে এমডির পদ থেকে তাকে অব্যাহতি দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর তিনি আদালতে মামলা করলেও হেরে যান। 

প্রধানমন্ত্রী বলেন, এই এমডি পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিনটন দুইবার ফোন করলেন। শেরি ব্লেয়ার ফোন করলেন। ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো। পৃথিবীর অনেকেই আসলো। আমি শুধু জিজ্ঞাসা করলাম, এই এমডি পদে কী মধু আছে?’

তিনি বলেন, তার (ইউনূস) পক্ষে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি আসলেন কথা বলতে। সেই শেষ, এরপর যুক্তরাষ্ট্রের আর কারও সঙ্গে এই বিষয়ে কথা বলবো না।

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের জীবন পাল্টে দিয়েছে। বদলে দিয়েছে অর্থনৈতিক চিত্র। তাই সবাইকে ধন্যবাদ দিতেই আজকের এই আয়োজন।

সাবেক যোগাযোগ মন্ত্রী প্রয়াত আবুল হোসেন, প্রয়াত জামিলুর রেজা চৌধুরীসহ সবাইকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আমাজানের পর বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী পদ্মা। এই উত্তাল পদ্মা সেতু নির্মাণে যারা কাজ করেছে, বিভিন্ন বাহিনীর ব্যক্তিবর্গ, বিশেষজ্ঞগণ, বিশেষ করে নির্মাণ শ্রমিকদের কৃতজ্ঞতা জানাই।

প্রধানমন্ত্রী বিশেষভাবে কৃতজ্ঞতা জানান, পদ্মা পারের সেই সব মানুষদের যারা নিজের ভিটে-মাটিসহ সেতু নির্মাণে জমি দিয়েছেন। 

অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, নিজ টাকায় পদ্মাসেতু করার সময় অনেকেই বিরোধীতা করেছে। অনেক বুদ্ধিজীবী, বিশেষজ্ঞ বলেছিল এটি অসম্ভব। তবে সঙ্গে ছিল শুধু এদেশের সাধারণ মানুষ।

তাই টাকার অংক দিয়ে এই সেতুকে মূল্যায়ন করা যাবে না। এটি আমাদের গর্ব আর অহঙ্কারের বিষয়। ঋণ ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, সেই ধারণা পাল্টে দিয়েছে পদ্মা সেতু, যোগ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, যে জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, সে জাতি কেন মাথা নিচু করে চলবে? অকুতোভয় জাতিকে একেবারেই মর্যাদাহীন করে ছেড়ে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, এই সেতু নির্মাণের ফলে বাংলাদেশের মানুষ আজ মাথা উঁচু করে সারাবিশ্বে চলতে পারে, এটি সবচেয়ে বড় পাওয়া এই সেতু থেকে।

২০৪১ সালের বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট প্রত্যয়ে সরকারপ্রধান বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা ব্যর্থ হয়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন। প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই পদ্মা সেতু থিম সং প্রচার করা হয়। এছাড়া পদ্মা সেতুর উপর একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। সুধী সমাবেশে সেতুমন্ত্রী ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। 

একাত্তর/এসি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর