ঈদের সাত দিন এক জেলার বাইক অন্য জেলায় যাবে না

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০৯:৫৫ পিএম

ঈদের আগে তিনদিন, ঈদের দিন এবং ঈদের পরের তিনদিন- এই সাত দিন এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় চলাচল বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুধু তাই নয়, দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে আনতে এই সাত দিনে মহাসড়কে কোন ধরনের রাইড শেয়ারিংও চলবে না। নিষিদ্ধ করা হয়েছে তিন চাকার সব ধরনের বাহনকে। 

রোববার বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের এসব কথা জানান সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্ল্যাহ নুরী।

তিনি বলেন, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন—এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। 

একই সময়ে দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না। কোনও জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে তা পুলিশকে জানাতে হবে। 

পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার অন্য জেলায় মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে না বলেও জানান, সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

আরও পড়ুন: পেছালো এসএসসি ও সমমানের পরীক্ষা

তিনি জানান, এই সিদ্ধান্তের বাইরে ঢাকার মোটরসাইকেল ঢাকায় চালাতে হবে। চট্টগ্রামের মোটরসাইকেল চট্টগ্রামে এবং বরিশালের মোটরসাইকেল বরিশালে চালাতে হবে।  

সচিব বলেন, ঈদের আগে পরে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে আনতেই এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবিলম্বে এসব সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্র জারি করা হবে। 

এর আগে সকালে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের কোনো সম্ভাবনা নেই।


একাত্তর/আরবিএস  

প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজ দফতরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর