স্বাস্থ্যবিধি মানতে হবে ঈদের জামাতে

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৫:৩৯ পিএম

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পবিত্র ঈদুল আজহার জামাতে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (৭ জুলাই) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, ঈদের নামাজের জামাতে আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদ ও ঈদগাহে আসতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে ঈদগাহে ও মসজিদে আসতে হবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদ ও ঈদগাহের ওজুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদ অথবা ঈদগাহে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে। এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশু কোরবানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে করা যাবে না কোনও ধরনের আলোকসজ্জাও।

মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে খতিব ও ইমামদেরকে দোয়া করার জন্য এবং নির্দেশনা বাস্তবায়নে খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।


একাত্তর/জো 

দুর্ঘটনা, অসুস্থতাসহ যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে না যেতে পারলে সংশ্লিষ্ট হজ যাত্রীদের বিমান ভাড়ার টাকা ফেরত দেয়ার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে আর কোনো অজুহাত চলবে না, দেশের মানুষ ফেব্রুয়ারি মাসে নতুন সরকার পবে, কারণ ওই মাসে নির্বাচন না হলে সাংবিধানিকভাবে দেশ ক্ষতির মুখে পড়বে। 
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়াদি নিবিড় পরিবীক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে...
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর