নির্বাচন নিয়ে আর কোনো অজুহাত চলবে না: ধর্ম উপদেষ্টা

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন, উল্লেখ করে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে আর কোনো অজুহাত চলবে না, দেশের মানুষ ফেব্রুয়ারি মাসে নতুন সরকার পবে, কারণ ওই মাসে নির্বাচন না হলে সাংবিধানিকভাবে দেশ ক্ষতির মুখে পড়বে। 

শনিবার (১ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলয়তনে জেলা প্রশাসন আয়োজিত সাম্প্রদায়িক সম্পীতি ও সৌহাদ্যপূর্ন বাংলাদেশ শীর্ষক এক সভায় তিনি এসব কথা বলেন। 

ধর্ম বিষয়ক বলেন, দেশের মানুষ নির্বাচন নিয়ে মাঠ সরগরম করে তুলেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাচাইও শুরু করেছে। সরকার লক্ষ্য করছে, তাই ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই। 

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ কোনো ধর্মীয় বিভেদ নেই। তবে কিছু দাবি নিয়ে রাজপথে নামছে, যমুনা ঘেরাও করছে, সচিবলায়ে হামলা করছে, এটি একটি চক্র কাজ করছে। পুরোনো দাবি বর্তমান সীমিত সময়ের সরকার পূরণ করা সম্ভব না। ফেব্রুয়ারিতে নতুন সরকার আসবে সেই সরকার পূরণ করবে। 

মতবিনিময় সভায় জেলা প্রশাসক এইচ.এম রকিব হায়দার সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু বৈদ্য খ্রিষ্টান পরিষদের নেতা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মওলানা হাবিবুর রহমান, বিএনপি নেতা এ কে এম মমিনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের নির্বাচন নিয়ে কথা বলেন ধর্ম উপদেষ্টা।

আরবিএস
দুর্ঘটনা, অসুস্থতাসহ যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে না যেতে পারলে সংশ্লিষ্ট হজ যাত্রীদের বিমান ভাড়ার টাকা ফেরত দেয়ার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার)...
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দল থেকে পদত্যাগ করেছি। বিরোধী দলও সংসদে যথেষ্ট সুযোগ পাবে। স্বৈরাচার হটানোর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর