যৌক্তিক কারণে ফ্লাইট মিস করলে হজযাত্রীদের টাকা ফেরতের নির্দেশ

আপডেট : ০৪ মে ২০২৬, ০৯:৫২ পিএম

দুর্ঘটনা, অসুস্থতাসহ যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে না যেতে পারলে সংশ্লিষ্ট হজ যাত্রীদের বিমান ভাড়ার টাকা ফেরত দেয়ার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম এক পত্রের মাধ্যমে গত বৃহস্পতিবার এ নির্দেশনা দেন। খবর বাসসের। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানো ধর্ম মন্ত্রণালয়ে চিঠিতে হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ এর ১৫ অনুচ্ছেদের ১৭ ও ১৮ নম্বর ক্রমিকের অনুশাসন প্রতিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সূত্রোক্ত পত্রের মাধ্যমে অনুরোধ করা হয়।

হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ এর ১৫ অনুচ্ছেদের ১৮ নম্বর ক্রমিক মোতাবেক দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতা কিংবা ভিসা জটিলতা বা অন্য কোনো যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে কোনো হজযাত্রীর গমন সম্ভব না হলে এয়ারলাইন্সসমূহ হজযাত্রীকে প্রতিস্থাপন সুবিধা প্রদান করবে।

এক্ষেত্রে উল্লিখিত কারণে উক্ত হজযাত্রীর সঙ্গে সহগামী হিসেবে নিবন্ধিত পরিবারের কোনো সদস্য হজে গমন করতে না পারলে সহগামী হজযাত্রীকেও প্রতিস্থাপন সুবিধা প্রদান করা প্রয়োজন।

পত্রে আরও বলা হয়, দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতা বা ভিসা জটিলতা বা অন্য কোনো যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে কোনো হজযাত্রীর গমন সম্ভব না হলে, উক্ত হজযাত্রীর সঙ্গে সহগামী হিসেবে নিবন্ধিত পরিবারের কোনো সদস্য হজে গমন করতে না পারলে সহগামী হজযাত্রীর বিমান টিকেট প্রতিস্থাপন ও বিমান ভাড়ার অর্থ ফেরত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, প্রতিস্থাপনের ফলে এয়ারলাইন্সের নির্ধারিত কোটার কোনো হ্রাস বা বৃদ্ধি হবে না।

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অত্যন্ত জরুরি।

এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৮৭ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন।

গত ১৮ এপ্রিল হজ ফ্লাইট চালু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৪৫ হাজার হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

শারীরিক অসুস্থতা, নির্ধারিত সময়ে হজ ফ্লাইট ধরতে না পারাসহ বিভিন্ন কারণে এবারও কিছুসংখ্যক যাত্রী নির্ধারিত ফ্লাইট মিস করেছেন। এ জন্য ধর্ম মন্ত্রণালয়ের এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এতে অনেক ধর্মপ্রাণ হজযাত্রী আর্থিকভাবে উপকৃত হবেন।

আরবিএস
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালন শেষে অবশিষ্ট সাশ্রয়ের অর্থ হজযাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় মোট চার হাজার ৩৪১ জন...
আগামীতে হজযাত্রীদের খাবারের ব্যয়সহ সামগ্রিক হজ প্যাকেজের খরচ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, হজ প্যাকেজের...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর