অবিবাহিতের শীর্ষে সিলেট, বিবাহিতের রাজশাহী

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৪:১৯ পিএম

চলতি বছর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত জনশুমারি ও গৃহগণনার ফলাফল অনুযায়ী দেশের মোট জনসংখ্যার হিসেবে অবিবাহিতের সংখ্যা সবচেয়ে বেশি সিলেটে। আর এই তালিকায় সবার নিচে, অর্থাৎ বিবাহিত মানুষের সংখ্যা বেশি রাজশাহীতে।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন পুরুষ, আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন নারী এবং ১২ হাজার ৬২৯ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।

প্রতিবেদনে বলা হয়, অবিবাহিতের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল বিভাগ, যা শতকরা ২৭ দশমিক ২০ শতাংশ এবং বিবাহিত ৬৬ দশমিক ৬৬ শতাংশ। এ তালিকায় তৃতীয় স্থানে চট্টগ্রাম, যা শতকরা ৩২ দশমিক ৫৭ শতাংশ এবং বিবাহিত ৬১ দশমিক ৬৭ শতাংশ। চতুর্থ স্থানে ঢাকা, যা শতকরা ২৮ দশমিক ৯৩ শতাংশ এবং বিবাহিত ৬৫ দশমিক ৬৩ শতাংশ।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে খুলনা, যা শতকরা ২৪ দশমিক ৫২ শতাংশ এবং বিবাহিত ৬৮ দশমিক ৮৫ শতাংশ। ষষ্ঠ স্থানে ময়মনসিংহ, যা শতকরা ২৭ দশমিক ৭৫ শতাংশ এবং বিবাহিত ৬৫ দশমিক ৭৪ শতাংশ। সপ্তম স্থানে রংপুর, যা শতকরা ২৫ দশমিক ৭৮ শতাংশ এবং বিবাহিত ৬৭ দশমিক ৬৫ শতাংশ। এই তালিকায় সবার নিচে রয়েছে রাজশহী বিভাগ, যা ২৪ দশমিক ৩৮ শতাংশ এবং বিবাহিত ৬৮ দশমিক ৯৭ শতাংশ।

অন্যদিকে সব বিভাগের মধ্যে সবচেয়ে বেশি অবিবাহিত সিলেটে, যা শতকরা ৩৭ দশমিক ৭৭ শতাংশ এবং বিবাহিত শতকরা ৫৫ দশমিক ৫৯ শতাংশ।


একাত্তর/এআর

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। 
সারাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে ঢাকা-সিলেট ট্রেন লাইনকে ডাবল লাইনে উন্নীত করার বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
দিনব্যাপী এই সফরে মাজার জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, সুধী সমাবেশে যোগদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
হাম প্রতিরোধে বর্তমান সরকার পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর