পদ্মা সেতুর সুফল: মোংলা দিয়ে ঢাকার গার্মেন্টস যাচ্ছে বিদেশে

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১০:০৬ পিএম

মোংলা বন্দর দিয়ে বিদেশে রপ্তানি শুরু হয়েছে ঢাকার গার্মেন্টস পণ্য। পদ্মা সেতু উদ্বোধনের পর, এই প্রথম বারের মতো ঢাকার বিভিন্ন গার্মেন্টস থেকে কনটেইনারে করে মোংলা বন্দরে আসা গার্মেন্টস পণ্যের একটি চালান আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১১ টায় পোল্যান্ডের উদ্দেশ্যে মোংলা বন্দর ত্যাগ করেছে। খবর বাসসের।

মোংলা বন্দর কতৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের ফকির এপ্যারেলস লি:, উইন্ডি এপ্যারেলস লি:, কে.সি লিনজেরিয়া লি:, আর্টিস্টিক ডিজাইন লি., নিট কনসার্ন লি., মেঘনা নিট কম্পোসিট লি., শারমিন এপ্যারেলস লিমিটেডসহ মোট ২৭টি কারখানার ১৭ কনটেইনার গার্মেন্টস পণ্য পদ্মা সেতু হয়ে মোংলা বন্দর জেটিতে আসে।

পণ্যগুলো মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে অবস্থানরত পানামা পতাকাবাহী এমভি মার্কস নেসনা জাহাজে তোলা হয়। এসব গার্মেন্টস পণ্যের মধ্যে রয়েছে বাচ্চাদের পোশাক, জার্সি ও কার্ডিগান, টি-শার্ট, ট্রাউজারসহ বিভিন্ন সমগ্রী। এসব পণ্য বোঝাই বিদেশি জাহাজ মার্কস নেসনা আজ বৃহস্পতিবার সকালে মোংলা বন্দর থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে।

মোংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর সবচেয়ে বড় চালান হিসেবে পোল্যান্ডে যাচ্ছে ঢাকার এসব গার্মেন্টস পণ্য। এর আগে পদ্মায় ফেরি সার্ভিসকালে যৎসামান্য পণ্য বিদেশে রপ্তানি হয়েছে এ বন্দর দিয়ে। মূলত পদ্মার ফেরি জটিলতার কারণে ঢাকার এসব গার্মেন্টস পণ্যের বেশিরভাগই চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করা হতো। পদ্মা সেতুর সুবাদে মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানিতে ঢাকার ব্যবসায়ীরা আগ্রহী হয়ে উঠেছেন।

পদ্মা সেতু চালু হওয়ার পর, ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব এখন ১৭০ কিলোমিটার। আর ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডেলিং দ্রুত ও নিরাপদ হওয়ায় এবং ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ সাশ্রয়ে গার্মেন্টস ব্যবসায়ীরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে আগ্রহী হচ্ছেন।

আরও পড়ুন: ৯০ হজ ফ্লাইটে ফিরেছেন ৩২ হাজার হাজী

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দর হয়ে এসব গার্মেন্টস পণ্য রপ্তানির বিষয়টি স্মরণীয় ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর, এক মাসের মধ্যে এ সেতু হয়ে মোংলা বন্দরের মাধ্যমে গার্মেন্টস পণ্য রপ্তানির নবযাত্রা শুরু হলো। ভবিষ্যতে আমদানি-রপ্তানির এ ধারা আরও বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।


একাত্তর/আরএ

পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অন্তর্বর্তীকালীন সরকার পদ্মা সেতু প্রকল্পে এক হাজার ৮২৫ কোটি টাকা ব্যয় সাশ্রয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকবছর ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির টানা কর্মযজ্ঞ শেষে গত ৩০ জুন কাজ শেষ হয়।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর