মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগ সাময়িক বন্ধ ঘোষণা

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৭:৩০ পিএম

বিদেশিকর্মী নিয়োগের আবেদন গ্রহণ সাময়িক বন্ধ ঘোষণা করেছে মালয়েশিয়ার সরকার। শুক্রবার (৫ আগস্ট) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগের আবেদন গ্রহণ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ অনুসরণ করে বিদেশিকর্মীদের নিয়োগ পদ্ধতি পর্যালোচনা করা হবে। এরপর ১ সেপ্টেম্বর থেকে পুনরায় নিয়োগ আবেদন গ্রহণ শুরু হবে। বিদেশিকর্মীদের আবেদনের নতুন পদ্ধতি শিগগির ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে ১৪ আগস্টের মধ্যে যেসব আবেদন জমা হবে সেগুলোর কাজ ৩১ আগস্টের আগেই শেষ করা হবে।
আরও পড়ুন: কানাডা ফ্লাইটে বিমানের ডানায় সুবাতাসের ইঙ্গিত

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে মালয়েশিয়ার পার্লামেন্টে কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ গৃহীত হয়। নতুন আইনে মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯৮ দিন করা হয়েছে। এছাড়া অন্তঃসত্ত্বা নারীদের বরখাস্ত করার বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়। বিদেশি কর্মী সংক্রান্ত আরও বেশ কয়েকটি নীতিমালা বাস্তবায়ন করতে এখনও কাজ করছেন দেশটির মানব সম্পদ বিভাগ।


একাত্তর/এসএ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী অভিযান চালানো হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান বেদারা সড়কের একটি ভবনে বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে ৭৭০ বিদেশিকে আটক...
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।
বিশ্বজুড়ে শান্তি সমৃদ্ধি কামনায় পৃথিবীর অন্য স্থানের মতো যুক্তরাষ্ট্রেও ঈদ পালন করেছেন প্রবাসীরা। এসময় সব ঈদের জামাত থেকে ফিলিস্তিনের মানুষের মুক্তি কামনা করে দোয়া করা হয়। ঈদের নামাজের পর ধর্মপ্রাণ...
মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদা আর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৩তম বার্ষিকী ও জাতীয় দিবস।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর