এখনো বাড়েনি লঞ্চের ভাড়া

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০১:৫১ পিএম

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে লঞ্চের ভাড়া সমন্বয়ের কথা থাকলেও এখনো ভাড়া বাড়েনি।

নৌ-বন্দর সূত্রে জানা যায়, নৌ-পরিবহণ মন্ত্রী ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান দেশের বাইরে থাকায় এখনো কোন সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ১৩ আগস্ট (শনিবার) তারা দেশে আসলে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

তবে অভিযোগ রয়েছে কিছু কিছু লঞ্চ, তেলের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে অতিরিক্ত ভাড়া দাবি করে যাত্রীদের হয়রানি করছে।

এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিপরীতে লঞ্চ মালিকরা ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডাব্লিউটিএ) চিঠি দিয়েছেন।

তবে ভাড়া কত বাড়বে, তা আলোচনা শেষে প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এ জন্য গঠন করা হয়েছে সাত সদস্যের কমিটিও।

আরও পড়ুন: রাজধানীর আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

লঞ্চ মালিকরা লঞ্চভাড়া প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটার দুই টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে চার টাকা ৬০ পয়সা করার প্রস্তাব দিয়েছেন।


একাত্তর/আরএ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে যাত্রীবাহী লঞ্চের ভাড়া সমন্বয় করেছে সরকার। নতুন হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং পরবর্তী ১০০ কিলোমিটারের জন্য ২০...
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের পর দেশের পরিবহন খাতে ডিজেলচালিত সাধারণ বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্তে, দূরপাল্লা ও মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা...
মধ্যপ্রাচ্যের সঙ্কটপূর্ণ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক দরবৃদ্ধির প্রেক্ষাপটে বাধ্য হয়েই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি...
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।  
দেশে বিপজ্জনক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে ২০১ জনে গিয়ে পৌঁছাল।...
হামের উপসর্গ নিয়ে গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি। 
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাতে ওয়াশিংটনে অভূতপূর্ব ও রাজকীয় আয়োজনের প্রস্তুতি নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রায় এক দশকের মধ্যে শি জিনপিংয়ের প্রথম এই মার্কিন সফরটি ট্রাম্পের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর