অবৈধদের ঠেকাতে না পারলে বৈধ গ্যাস সংযোগও বিচ্ছিন্ন হবে

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০১:২৪ পিএম

যেসব এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বেশি সেখানে বন্ধ করা হবে বৈধদের লাইনও। বৈধ গ্রাহকরা তাদের আশপাশে থাকা অবৈধদের ঠেকাতে পারলেই ফিরে পাবেন গ্যাস সংযোগ।

গ্যাসের অবৈধ ব্যবহারকারীদের ঠেকাতে এমন উদ্ভট কৌশলের কথা জানালেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ।

তার দাবি বাংলাদেশ গ্যাস আইন ২০১০ -এ এমন বিধানই রয়েছে। তবে ক্যাবের আইনি উপদেষ্টা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলছেন আইনে এমন কিছুই বলা নেই।

গেল জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ২ লাখ ২৩ হাজার ৩৬টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দৈর্ঘ্যের হিসাবে যা মোট ২২০ কিলোমিটার। অর্থাৎ ঢাকা থেকে সিলেট পর্যন্ত দূরত্বের সমান।

তিতাসের ৪৭টি দল এসব সংযোগ বিচ্ছিন্নের কাজ করছে। যদিও তিতাস কর্মীদের কেউ কেউ এতে জড়িত বলে অভিযোগ আছে। অভিযোগের ভিত্তিতে ৪ কর্মচারী ও ২ কর্মকর্তাকে বরখাস্তও করা হয়েছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ।

তিনি বলেন, যে এলাকায় অবৈধ সংযোগ বেশি থাকবে সেখানে বৈধদেরসহ সবার সংযোগই বিচ্ছিন্ন করা হবে। যেমনটা কামরাঙ্গিচরে করা হয়েছে। তার যুক্তি; বৈধরা যদি অবৈধদের ওপর চাপ সৃষ্টি করে তাদের ঠেকাতে পারেন তবেই তারা সংযোগ ফিরে পাবেন।

আরও পড়ুন: উত্তরায় গার্ডার দুর্ঘটনায় ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

গ্যাস আইন ২০১০ খুঁজে কোথাও এমন কোন বিধান পাওয়া যায়নি জানিয়ে ক্যাবের আইনি উপদেষ্টা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তিতাসের এমন কৌশলের তীব্র সমালোচনা করেন। বলেন, এমন আইন দেশে তো দূরের কথা। বিশ্বের কোথাও নেই। 

গ্রাহকরা কিভাবে বা কোন অধিকারে অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করে তাদের ঠেকাবে; সেই প্রশ্নও তোলেন এই আইনজীবী।

একাত্তর/আরএ

নতুন করে আর গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেয়া হবে না। আবাসিকে গ্যাস সংযোগ দেয়ার আপাতত কোনো সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর...
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর