উপকূলজুড়ে বৃষ্টি, বন্দরে তিন নম্বর সতর্কতা

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৩:৫৭ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে শুক্রবারও (১৯ আগস্ট) দেশের উপকূলে বৃষ্টি হচ্ছে। সেই সাথে বইছে ঝড়ো হাওয়া। উত্তাল রয়েছে সাগর। বঙ্গোপসাগরসহ দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

বৃহস্পতিবার রাত থেকে সুন্দরবন উপকূলের দুবলার চর ও মোংলা বঙ্গোপসাগরে প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে। কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও বৃষ্টি হচ্ছে থেমে থেমে। 

বৈরি আবহাওয়ায় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা আশ্রয় নিয়েছেন দুবলার চরে। আর মোংলা বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ ব্যাহত হচ্ছে। উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।  

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা বঙ্গোপসাগর। যে কারণে বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে কলাপাড়ার গোটা উপকূলে। জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে লালুয়া ইউনিয়ন ও চম্পাপুর ইউনিয়নের দশটি গ্রাম।

image


শুক্রবার সকাল থেকে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে রাঙ্গাবালীতে। সাথে বইছে দমকা বাতাস। এতে জোয়ারের পানি বাড়ার শঙ্কা করছেন চরাঞ্চলের মানুষ। 

ভোলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বইছে ঝড়ো বাতাস। লঘুচাপের প্রভাবে মেঘনা নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে এক থেকে দেড় ফুট বেড়েছে। 

আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ডিমের দাম বাড়ার পেছনে সংঘবদ্ধ কয়েক ব্যবসায়ীর কারসাজি

এ নিয়ে গত ১১ দিনে সাগরে ৩টি নিম্নচাপের সৃষ্টি হলো। নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবার রাজধানী ঢাকা, এর আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ময়মনসিংহে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন রাজশাহীতে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ফেনীতে ১৩৮ মিলিমিটার।


একাত্তর/এসজে 

যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
আকাশ কখনো মেঘলা, আবার কখনো মুহূর্তের বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। সামান্য বৃষ্টির পরপরই চারপাশ মেতে উঠছে চরম ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে...
রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন এবং স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া একটি থ্রিপ্লেক্স বাসায় গভীর রাতে সফল অভিযান চালিয়েছে...
রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর মাঝে ১২ কোটি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  মঙ্গলবার বিকালে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষীদের প্রণোদনা প্রদান ও জনসভায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর